
শীতের আগমনী বার্তা আনতেই ফ্যাশনপ্রেমীদের অপেক্ষার পালা শেষ—প্রতি বছরের মতো এবারও সাতকাহন নিয়ে এসেছে শীতের এক দারুণ শাল কালেকশান। রঙ, নকশা আর কারুকার্যের সমন্বয়ে অনন্য এই কালেকশানটি শ্যুটের ছবিতেই তুলে ধরেছে উৎসবের আবহ আর পরিধানের আরাম।
সতেজ ডিজাইন আর উচ্চমানের ফেব্রিকের সমন্বয়ে সাজানো হয়েছে ছেলে ও মেয়েদের জন্য আলাদা বৈচিত্র্য। সাবলিমেশন, ডিজিটাল, স্ক্রিন ও ব্লক—চার ধরনের বিশেষ প্রিন্ট টেকনিক ব্যবহারে প্রতিটি শালে ফুটে উঠেছে নিজস্ব সৌন্দর্য ও স্টাইল। যেখানে সাবলিমেশন প্রিন্টিং দিচ্ছে আধুনিক গ্রাফিক লুক, ডিজিটাল প্রিন্টে রয়েছে উজ্জ্বল রঙের নান্দনিক ছাপ; স্ক্রিন প্রিন্টে ভরাট নকশার ঐতিহ্য আর ব্লকে আছে ক্লাসিক হ্যান্ডক্রাফটেড অনুভূতি।
শ্যুটের ফ্রেমগুলোয় দেখা মেলে শীতের সকাল-বিকেলের আরাম, রঙিন উৎসবের আভা আর দৈনন্দিন স্টাইলের সহজ সম্প্রীতি। তরুণদের ক্যাজুয়াল লুক থেকে শুরু করে মেয়েদের এলিগ্যান্ট শীত-ফ্যাশন; সাতকাহনের নতুন কালেকশন যেন সবার জন্যই এক নতুন উষ্ণ অভিজ্ঞতা।
স্টাইল, আরাম ও মান—এই তিনের সমন্বয়ে তৈরি সাতকাহনের নতুন শাল কালেকশন পাওয়া যাচ্ছে অনলাইনে এবং সাতকাহনের দুইটি আউটলেটে। শীতে উষ্ণতা তো চাই-ই, সঙ্গে থাকুক স্টাইলেরও এক অন্যরকম ছোঁয়া। উল্লেখ্য, সাতকাহন ব্র্যান্ড ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বস্ততার সাথে কাজ করছে।
ঢাকায় সাতকাহনের রয়েছে দুইটি আউটলেট :
শোরুম ১ : আলামিন সেন্টার (গ্রাউন্ড ফ্লোর), হাউজ : ৪০, সোনারগাঁও জনপদ রোড, সেক্টর ১১, উওরা, ঢাকা : ১২৩০।
শো রুম ২ : শপ-৬৬, লেভেল-৪, ব্লক-ডি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স।
অনলাইন থেকে অর্ডার করে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য হোম ডেলিভারি পাবেন। ফোন : ০১৭১৭ ৪৬ ৬৮ ৯৬।
ফেসবুক পেজ : www.facebook.com/ShatkahonSharee
