শনিবার, ডিসেম্বর ১৩Dedicate To Right News
Shadow

Month: সেপ্টেম্বর ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

জাতীয়, শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (সিএলসিসি) এর প্রথম সভা আজ নগর ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ডিএসসিসি প্রশাসক জনাব মোঃ শাহজাহান মিয়া এঁর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের "সিটি কর্পোরেশন নাগরিক সম্পৃক্ততকরণ নির্দেশিকা" এর আলোকে গঠিত সিএলসিসির ৭১ জন সদস্য উপর্যুক্ত সভায় অংশগ্রহণ করেন। সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (সিএলসিসি) সভায় আলোচনাপূর্বক উন্নয়ন ও সেবামূলক কর্মপরিকল্পনা সুপারিশ করতে পারে। এ সভায় সিটি কর্পোরেশনের বার্ষিক বাজেট ও উন্নয়ন পরিকল্পনা, আর্থিক বিবরণীসহ বার্ষিক অর্জন সম্পর্কিত প্রতিবেদন, নাগরিক জরিপ, সামাজিক সমস্যাবলি সমাধানের জন্য গৃহীত পদক্ষেপ, সিটি কর্পোরেশনের সেবাসমূহের মান উন্নয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নাগরিকদের যথাযথভাবে সেবা প্রদানে চ্যালেঞ্জসমূহ আলোচিত হতে পারে। সভায় সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, "জুলাই পরবর্তী নাগরিক প্রত্য...
শারদীয় দুর্গাপূজা পবিত্রতা বজায় রেখে উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

শারদীয় দুর্গাপূজা পবিত্রতা বজায় রেখে উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

জাতীয়, শিরোনাম
শারদীয় দুর্গাপূজা পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ বিকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় উৎসব। তাই সবাইকে এর পবিত্রতা রক্ষা করতে হবে। এখানে যেন কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ না হয়- সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ যেন জুতা পায়ে মণ্ডপে না উঠে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, পার্বত্য চট্টগ্রামে কিছু সংখ্যক দৃষ্কৃতকারী পূজা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে অনুষ্ঠিত হতে না পারে, সে চেষ্টা করেছিলো। কিন্তু তাদের সে প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে ফ্যাসিস্টের কিছু দোসরও সহযোগিতা করেছে। স...
বিসিটিআই-এর প্রশিক্ষণার্থীদের চলচ্চিত্র প্রদর্শনী, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিসিটিআই-এর প্রশিক্ষণার্থীদের চলচ্চিত্র প্রদর্শনী, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গণমাধ্যম, শিরোনাম
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত স্বল্পমেয়াদী ‘বেসিক ফিল্ম কোর্স’, ‘২য় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’, ‘৩য় চলচ্চিত্র সম্পাদনা প্রশিক্ষণ পাঠ্যধারা’ এবং ‘৮ম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স’-এর প্রশিক্ষণার্থীদের কোর্স প্রোডাকশনের চলচ্চিত্র প্রদর্শনী, সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১টায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে তিন পর্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রশিক্ষণার্থীদের কোর্স প্রোডাকশনের চলচ্চিত্র প্রদর্শনী এবং দ্বিতীয় পর্বে চারটি কোর্সের মোট ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মো: মাহফুজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুব...
লিবিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়

লিবিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়

ফিচার, শিরোনাম
লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত এ প্রতিযোগী পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে পুরস্কারস্বরূপ ৫০ হাজার লিবিয়ান দিনার লাভ করে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বে মোট ১৮ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক জনসাধারণ। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে সংগঠনের কেন্দ্...
পশ্চিমা হলিডে বাজারে বাংলাদেশি হস্তশিল্প রপ্তানিতে আলিবাবা.কম- এর উদ্যোগ

পশ্চিমা হলিডে বাজারে বাংলাদেশি হস্তশিল্প রপ্তানিতে আলিবাবা.কম- এর উদ্যোগ

অর্থনীতি, শিরোনাম
বিশ্বের শীর্ষ বি-টু-বি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা.কম আজ ঘোষণা করেছে যে বাংলাদেশি কারুশিল্পী ও উদ্যোক্তারা এখন পশ্চিমা হলিডে বাজারে প্রবেশের সুবর্ণ সুযোগ পাচ্ছেন। এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশের ইউনিক, পরিবেশবান্ধব ও হাতে তৈরি পণ্যগুলো আসন্ন হলিডে সিজনে ইউএসএ ও ইউরোপের লক্ষাধিক ক্রেতার কাছে পৌঁছে দেওয়া। পাটের তৈরি হ্যালোইনের পাম্পকিন, থ্যাংকসগিভিং আসরের জন্য বেতের ঝুরি, ক্রিসমাসের সাজসজ্জা আর উপহার হিসেবে হাতে তৈরি ব্যাগ, এই টেকসই, পরিবেশবান্ধব, উৎসবমুখর ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পণ্যের চাহিদা দিনে দিনে বাড়ছে। আমরা কীভাবে এই দ্রুত বাড়তে থাকা হলিডে মৌসুমের বাজারে পা রাখতে পারি? উত্তর লুকিয়ে আছে সঠিক প্রস্তুতি, সৃজনশীলতা এবং সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়ায়। এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, পশ্চিমা ক্রেতারা তাদের হলিডে সিজনের পণ্যসামগ্রীর পরিকল্পনা কয়েক মাস আগেই করে। আগস্টের শুরু...
মুক্তি পাচ্ছে সুজন বড়ুয়ার চলচ্চিত্র “বান্ধব “

মুক্তি পাচ্ছে সুজন বড়ুয়ার চলচ্চিত্র “বান্ধব “

বিনোদন, শিরোনাম
অবশেষে আগামী ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে সুজন বড়ুযা'র বহুল প্রতিক্ষীত সিনেমা ‘বান্ধব’। এর আগে একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। অবশেষে দুর্গাপূজা উপলক্ষে আগামী শুক্রবার সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া ও প্রযোজক আবুল বাশার। তিনি বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াই। এখন সিনেমা মুক্তির উপযুক্ত সময় এসেছে। তাছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এজন্য সিনেমাটা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ৩ অক্টোবর মুক্তি দিচ্ছি।’ সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক সুজন বড়ুযা। তিনি বলেন, ‘আমি অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে মুক্তি পাচ্ছে। বুকের ভিতর অন্য রকম শান্তি অনুভব করছি. ...
বাংলাদেশে কার্ড ছাড়াই ইএমআই সুবিধা নিয়ে এলো টপপে

বাংলাদেশে কার্ড ছাড়াই ইএমআই সুবিধা নিয়ে এলো টপপে

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
চীনের পরিচিত আর্থিক সেবা প্রতিষ্ঠান টপপে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। আজ ২৭ সেপ্টেম্বর গুলশান-১ এ টপপের অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই উদ্যোগ বাংলাদেশের গ্রাহকদের জন্য সহজ, ঝামেলাহীন ও সুবিধাজনক মোবাইল কেনার সুযোগ করে দেবে। টপপের মূল লক্ষ্য হলো সহজ পেমেন্ট সুবিধার মাধ্যমে বেশি মানুষের আর্থিক সুবিধা নিশ্চিত করা। তাদের কার্ড ছাড়াই ইএমআই (কিস্তি) সেবার মাধ্যমে গ্রাহকরা খুব সহজ কিস্তিতে মোবাইল ফোন কিনতে পারবেন। এতে ক্রেডিট কার্ডের দরকার হবে না এবং হঠাৎ বড় অঙ্কের টাকা দেওয়ার ঝামেলাও কমে যাবে। ফলে আধুনিক স্মার্টফোন আরও সহজলভ্য হবে। উদ্বোধনী অনুষ্ঠানে টপপে, মোবাইল ব্র্যান্ড অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দেয়। এতে গ্রাহকরা সহজ কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের ফোন কিনতে পারবেন এবং চাইলে নিয়মিত ডিভাইসও আপগ্রেড করতে পারবেন। বিশেষ...
আজ শিল্পকলায় বঙ্গরঙ্গ নাট্যদলের ‘মৃত্যুহীন প্রাণ’

আজ শিল্পকলায় বঙ্গরঙ্গ নাট্যদলের ‘মৃত্যুহীন প্রাণ’

বিনোদন, শিরোনাম
আজ ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল মিলনায়তনে মঞ্চস্থ হবে বঙ্গরঙ্গ নাট্যদলের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। একটি ধূসর ব্যঙ্গাত্মক একাঙ্ক নাটক হিসেবে ‘মৃত্যুহীন প্রাণ’ শ্রমজীবী মানুষের আন্দোলন, রাষ্ট্রীয় নিপীড়ন এবং শাসক-শোষিত দ্বন্দ্বকে নান্দনিক ভঙ্গিতে উপস্থাপন করেছে। প্রখ্যাত নাট্যজন উৎপল দত্তের ‘মৃত্যুর অতীত’ অবলম্বনে নির্মিত এই নাটক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্নির্মাণ করেছেন নির্দেশক মিথুন মোস্তফা। তিনি শুধু নির্দেশনাই দেননি, গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করেছেন। নাটকের কারিগরি নির্দেশনায় আছেন আসিফ মুনীর এবং অভিনয়ে অংশ নিয়েছেন একঝাঁক তরুণ নাট্যকর্মী, যাদের প্রাণবন্ত উপস্থিতি মঞ্চে নতুন মাত্রা যোগ করেছে। গত আগস্ট থেকেই নাটকটির নিয়মিত মঞ্চায়ন শুরু হয়েছে এবং ইতোমধ্যেই দর্শক মহলে সাড়া ফেলেছে। বাংলাদেশের নাট্যধারায় সামাজিক সচেতনতা সৃষ্...
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। সাক্ষাৎকালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম, সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানে মন্ত্রণালয়ের উদ্যোগ, গুজব ও অপপ্রচার প্রত...
চট্টগ্রামে পরিচ্ছন্ন সচেতনতামূলক প্রচারাভিযান উদ্বোধন করলেন ফয়েজ আহমদ তৈয়্যব

চট্টগ্রামে পরিচ্ছন্ন সচেতনতামূলক প্রচারাভিযান উদ্বোধন করলেন ফয়েজ আহমদ তৈয়্যব

জাতীয়, শিরোনাম
আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে “পরিচ্ছন্ন রাখি- চট্টগ্রাম নগরী” প্রতিপাদ্য নিয়ে পরিচ্ছন্ন সচেতনতামূলক প্রচারাভিযান-২০২৫ এর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ), ইয়ংওয়ান কর্পোরেশন এবং কোরিয়ার ইপিজেডের যৌথ আয়োজনে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য শহরবাসী, নাগরিক সমাজ, সুশীল সমাজ, ছাত্র শিক্ষক এবং নগর প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা তিনটি আর(R) নিয়ে কাজ করছি। রিডিউজ (কমানো) রিসাইকেল(পুনর্ব্যবহারযোগ্য করা)এবং রিইউজ( পুনরায় ব্যবহার করা)। ময়লা আবর্জনা পরিষ্কার করতে আমরা ২ রংয়...