‘ইউনাইটেড ট্রাস্ট ও ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ ১ম এনডিএফ বিডি – জাবিপ্রবিডিসো বির্তক উৎসব-২০২৫’
“যুক্তির মুগ্ধতায় নবদিগন্তের প্রত্যাশায়” এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আজ ২৭ জুন থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ময়মনসিংহ জোন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জাবিপ্রবিডিসো)-এর যৌথ উদ্যোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চমকপ্রদ বির্তক উৎসব৷ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ স্বনামধন্য স্কুল-কলেজের বির্তাতিকদের মিলনমেলায় পরিণত হবে এই উৎসব।
এই আয়োজনে বর্ণাঢ্য র্যালীসহ বির্তক ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, তথ্যচিত্র প্রদর্শনী, সংসদীয় ও বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং, কুইজ কম্পিটিশন, আঞ্চলিক বিতর্ক, প্ল্যানচেট ডিবেট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণী পর্ব রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...
