“জাতীয় পরিবেশ পদক-২০২৪” অর্জন করেছে ডাব্লিউবিবি ট্রাস্ট
পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার শ্রেণীতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে "জাতীয় পরিবেশ পদক-২০২৪" অর্জন করেছে পরিবেশবাদী সংগঠন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। ১৯৯৮ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিবেশ রক্ষায় গবেষণা, এডভোকেসি, নেটওয়ার্কিং, দক্ষতাবৃদ্ধিমূলক কর্মসূচির পাশাপাশি ও জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম পরিচালনা করছে। পরিবেশ বিষয়ক শিক্ষা সম্প্রসারণ ও প্রচারে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডাব্লিউবিবি ট্রাস্ট- এ রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছে।
আজ সকাল ১০.০০ টায় শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জাতীয় পরিবেশ পদক ২০২৪ এর বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেন। ডাব...
