ই-বেইলবন্ড চালুর মাধ্যমে এক ক্লিকে বারো ধাপের অবসান ঘটবে: আসিফ নজরুল
নারায়ণগঞ্জে আজ আনুষ্ঠানিকভাবে চালু হলো ই-বেইলবন্ড। এর মাধ্যমে “এক ক্লিকে বারো ধাপের অবসান ঘটবে” বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ নারায়ণগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে “ই-বেইলবন্ড” এর পাইলটিং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“নারায়ণগঞ্জকে মুক্তির প্রতীক হিসেবে দেখতে এখানে ই-বেইলবন্ড প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবায় গতি আসবে। এক ক্লিকে বারো ধাপের অবসান ঘটবে — এটি নতুন বাংলাদেশ নির্মাণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “প্রযুক্তির মাধ্যমে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। ই-বেইলবন্ড সেই ধারাবাহিক ...
