“ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” প্রকল্পে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরু
আইসিটি বিভাগের EDGE প্রকল্পের আওতায় দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য “ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” কার্যক্রম শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর উদ্যোগে শুরু হওয়া এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো মাদ্রাসা শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, প্রোডাক্টিভিটি টুলস ব্যবহারে সক্ষম করে তোলা, এবং ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনে সহায়তা করা। প্রশিক্ষণে শিক্ষার্থীরা Microsoft Office Application এবং Graphics Design বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করবে।
প্রাথমিকভাবে, ১৬ আগস্ট থেকে টাঙ্গাইলের গোরস্থান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদরাসার ১৬০ জন শিক্ষার্থী নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ...
