“ঢাকা রাইজিংঃ যাত্রাবাড়ী” অনুষ্ঠিত
জুলাই অভ্যুত্থানের লাইটহাউজ যাত্রাবাড়ীতে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে শহীদ ও আহত পরিবারের সাথে ‘ঢাকা রাইজিংঃ যাত্রাবাড়ী’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বিকাল ৪ টা থেকে ৭ টা পর্যন্ত বিবির বাগিচা এলাকার নূর কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে শহীদ পরিবারের সদস্যবৃন্দ বলেন, একটি দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে তাঁদের স্বজনরা জীবন দিয়েছেন। দেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে যে আত্মত্যাগ তাঁরা করেছেন তা যেন বিফলে না যায় সেজন্য সকলকে এগিয়ে আসতে তাঁরা আহ্বান জানান। এসময় দোষীদের বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় হতাশা প্রকাশ করেন তাঁরা। পার্শ্ববর্তী দেশে অনেক অভিযুক্তের পালিয়ে যাওয়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাঁরা আরো বলেন, কোন রাজনৈতিক দলের ব্যানারে এই আন্দোলন হয়নি। শহীদদের নিয়ে রাজনীতি ও লাশ নিয়ে ব্যবসা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
সভায় বক্তব্...
