রবিবার, ডিসেম্বর ৭Dedicate To Right News
Shadow

Tag: “তোমাদের শিক্ষাই হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার”- ব্র্যাক ইউনিভার্সিটির ওরিয়েন্টেশনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত

“তোমাদের শিক্ষাই হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার”- ব্র্যাক ইউনিভার্সিটির ওরিয়েন্টেশনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত

“তোমাদের শিক্ষাই হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার”- ব্র্যাক ইউনিভার্সিটির ওরিয়েন্টেশনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত

শিক্ষা, শিরোনাম
ব্র্যাক ইউনিভার্সিটি সামার ২০২৫ সেশনের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে বুধবার, ২৫শে জুন ২০২৫ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় জীবনের নানা বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, “বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, নতুন প্রযুক্তির প্রভাব, দায়িত্বজ্ঞানহীন জনপ্রিয়তাবাদ এবং বৈষম্য। এই সব সংকট মোকাবিলায় একমাত্র তরুণ প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা কৌতূহলী হও, প্রশ্ন করো, সামাজিক সিস্টেমকে চ্যালেঞ্জ করো, যারা তোমার থেকে ভিন্ন তাদেরকে সম্মান দেখাও। বিভেদকে মনে না রেখে, সবাইকে সাথে নিয়ে ...