দীপ্ত স্টার হান্ট এর ফাইনাল প্রতিযোগী নির্বাচন
দীপ্ত টিভিতে চলছে বাংলাদেশের সর্ববৃহৎ অভিনয়প্রতিভা খোঁজার রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। যা দীপ্ত টিভিতে সম্প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায়। দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্যান্য মাধ্যমেও দর্শকরা উপভোগ করতে পারছেন শো‘টি।
দীপ্ত স্টার হান্টের টপ টেনের ১০ জন প্রতিযোগী তাদের দ্বৈত পারফর্ম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করেছেন। নতুন নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবারও প্রতিযোগীরা। কঠিন কঠিন পারফর্ম্যান্সের বাধা পেরিয়ে প্রতিযোগীরা ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। ২৬ এপ্রিলের পর্বে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন-শফিউল রাজ, হাফিজ রহমান, সাকিব হোসেন, শিমুল বিশ্বাস, সানজিদা চৌধুরী, নূপূর আহসান, ফারিহা রহমান এবং শেখ ফারিয়া হোসেন।
তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলার মতো তারকাজুরির সাথে অতিথি বিচারক হিসেব...
