রবিবার, ডিসেম্বর ৭Dedicate To Right News
Shadow

Tag: পিলখানা হত্যাকান্ডে শহীদ এর নামে পিলখানায় “শহীদ নুরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স” এর নামকরণ

পিলখানা হত্যাকান্ডে শহীদ এর নামে পিলখানায় “শহীদ নুরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স” এর নামকরণ

পিলখানা হত্যাকান্ডে শহীদ এর নামে পিলখানায় “শহীদ নুরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স” এর নামকরণ

জাতীয়, শিরোনাম
২০০৯ সালে পিলখানা হত্যাকান্ডের বিরুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ পিলখানায় বিজিবির সুইমিং কমপ্লেক্স আমার শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলাম এর নামে "শহীদ নুরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স" নামকরণ করা হয়। স্বীকৃতি স্বরূপ নামকরণ করায় শহীদের সন্তান আশরাফুল আলম হান্নান বিজিবির ডিজি এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের স্বীকৃতি যে কোনো বাহিনীর একজন সদস্যকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে বলে মনে করি। ‘পিলখানায় সেদিন বিডিআর জওয়ানেরা হত্যাকাণ্ডের পক্ষে, তারা খুঁজে খুঁজে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করে চলেছেন। ওই অবস্থায় কোনো কোনো বিডিআর সদস্য হয়তো এ হত্যাকাণ্ড সমর্থন করেননি। আবার জওয়ানদের সামনে এগিয়ে যাবারও সাহস করেননি। কিন্তু এর মধ্যে বিডিআরের তৎকালীন কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলাম ছিলেন ব্যতিক্রম। তিনি হত্যাকাণ্ড প্রতিরোধ ও সেনাবাহিনীর অফিসারদের বাঁচাতে গিয়ে জীবন দিয়েছেন। এর ...