বাংলাদেশের বিমা খাত: মিথ বনাম বাস্তবতা
দেশে ইন্স্যুরেন্স নিয়ে প্রয়োজনের তুলনায় আলোচনা হয়েছে খুবই কম, অথচ ভ্রান্ত ধারণা আর মিথ্যা গল্প ছড়িয়েছে সবচেয়ে বেশি। অনেকের কাছে ইন্স্যুরেন্স মানেই ঝামেলা, দীর্ঘসূত্রতা কিংবা অনিশ্চয়তার আশঙ্কা। কারও কাছ থেকে শোনা বিমা দাবি আদায় না হওয়ার গল্প, কারও শোনা এজেন্টের অনিয়ম। এই মুখে মুখে ঘোরা গল্পগুলোর কারণেই ধীরে ধীরে ইন্স্যুরেন্সের প্রতি মানুষ আস্থা হারিয়েছে।অথচ অনিশ্চিত জীবনে পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়ার অন্যতম কার্যকর একটি উপায় হলো ইন্স্যুরেন্স। এখন বেশির ভাগ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের ওয়েবসাইটেই পলিসির শর্ত, সুবিধা ও প্রিমিয়াম সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়, যেখানে নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তাই, ইন্স্যুরেন্স সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো ঝেড়ে ফেলে বাস্তব চিত্রটি জানা জরুরি।
ইন্স্যুরেন্স করা মানেই প্রতারণার শিকার হওয়া – এমন ধারণার পেছনে রয়েছে অতীতের কিছু অসাধু প্রতিষ্ঠা...
