এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপের বার্ষিক ইফতার মাহফিল ২০২৫
একাত্মতার বন্ধন আরও দৃঢ় করতে রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে ফেসবুকভিত্তিক এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ-এর বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২২ মার্চ ২০২৫, রাজধানীর গলফ গার্ডেন মিলনায়তনে। সারা দেশ থেকে আসা ৬০০-র অধিক সদস্যের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। এই আয়োজন শুধু ইফতার মাহফিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল বন্ধুত্বের বন্ধন পুনরুজ্জীবিত করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করা এবং ভবিষ্যতের সামাজিক কার্যক্রমকে শক্তিশালী করার একটি উপলক্ষ।
২০১৫ সালে এসএসসি ৯৬ ও এইচএসসি ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের সংযুক্ত রাখতে একটি ফেসবুক গ্রুপ এর জন্ম হয়। সময়ের সঙ্গে এটি শুধু একটি ভার্চুয়াল কমিউনিটি হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং সামাজিক কল্যাণে ভূমিকা রাখার লক্ষ্যে ২০১৯ সালে রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটির সঙ্গে দেশ-বিদেশের ২৩,০০০+ সদস্য...
