‘সুলতানা’স ড্রিম আনবাউন্ড’ স্লোগানে হিমালয়ে বাংলাদেশের প্রথম ‘উইমেন’স উইন্টার এক্সপিডিশন’
বাংলাদেশে প্রথমবারের মতো ‘উইমেন’স উইন্টার এক্সপিডিশন’ বা ‘নারীদের শীতকালীন অভিযান’ শীর্ষক এক বিশেষ পর্বত অভিযানের আয়োজন করেছে পর্বতারোহীদের সংগঠন ‘অভিযাত্রী’। আন্তর্জাতিক ব্র্যান্ড মাস্টারকার্ডের সার্বিক সহযোগিতায় এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি পর্বতারোহী নিশাত মজুমদার। উদ্যোগের আরেক সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর। আজ শুক্রবার এ উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক পতাকা অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অভিযানের লক্ষ্য বাংলাদেশের নারীদের দৃঢ়তা, কল্পনা শক্তি ও সাহসিকতা উদযাপন করা। অভিযানের নেতৃত্বে থাকবেন নিশাত মজুমদার, দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পর্বতারোহী ইয়াসমিন লিসা, এপি তালুকদার, অর্পিতা দেবনাথ ও তহুরা সুলতানা রেখা। পর্বতারোহীদের মধ্যে দুইজন অভিজ্ঞ পর্বতারোহী এবং দুইজন নতুন প্রশিক্ষণার্থী ট্রেকার।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো’...
