২০০ পর্বে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’
পাঁচ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান সব হারাতে হবে পারমিতাকে। হাতের পাঁচে চ্যাম্পিয়ন হয়ে এক কোটি টাকা যোগাড় হয়েছে। সেই এক কোটি টাকা দিয়ে নিজের ব্যবসা দাঁড় করিয়ে রাতারাতি পাঁচ কোটি টাকা আয়ের যে স্বপ্ন দেখেছিল পারমিতা ধীরে ধীরে তা মরীচিকা হয়ে যাচ্ছে। সেই সময়েই বন্ধু সৌরভ নিয়ে আসে দারুণ খবর। এক বিদেশী ব্যবসায়ী রিয়েলিটি শো হাতের পাঁচের চ্যাম্পিয়ন ডিজাইনার পারমিতাকে খুঁজছে একটা বড় প্রোজেক্টের জন্য। এক কোটি টাকাকে পাঁচ কোটি টাকা বানানোর এটাই হয়তো শেষ সুযোগ পারমিতার।
পারমিতা কি আন্তর্জাতিক পর্যায়ের এত বড় একটা প্রোজেক্টে কাজ করার সুযোগ পাবে? সেই প্রোজেক্টে কাজ করে পাঁচ কোটি টাকার দেনা শোধ করা কি সম্ভব হবে? নাকি মাথায় দেনার বোঝা নিয়ে সব পাওনা না বুঝেই স্বপ্ন দেখার অধিকার হারাতে হবে পারমিতাকে?
জনপ্রিয় ধারাবাহিক নাটক 'দেনা পাওনা'-র ২০০ পর্ব প্রচারিত হবে আজ শন...
