রবিবার, ডিসেম্বর ৭Dedicate To Right News
Shadow

Tag: ২০২৫ এর আগাখান পদক বিজয়ী মারিনা তাবাসসুমকে পুরস্কার প্রদান

২০২৫ এর আগাখান পদক বিজয়ী মারিনা তাবাসসুমকে পুরস্কার প্রদান

২০২৫ এর আগাখান পদক বিজয়ী মারিনা তাবাসসুমকে পুরস্কার প্রদান

জাতীয়, শিরোনাম
২০২৫ এর আগাখান আর্কিটেকচার পুরস্কার বিজয়ী বাংলাদেশি স্থপতি মারিনা তাবাসসুমকে সোমবার কিরগিজিস্তানের বিশকেক শহরে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়েছে। বাংলাদেশের জন্য এটি ছিলো গৌরবময় এক মুহূর্ত। মারিনা তাবাসসুমের উদ্ভাবনী আবাসন সমাধান “খুদি বাড়ি” অর্জন করেছে ২০২৫ সালের আগাখান আর্কিটেকচার পুরস্কার। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসন সমস্যার টেকসই সমাধান হিসেবে এই প্রকল্পের অভিনব ও কার্যকর অবদানের স্বীকৃতিস্বরূপ এ মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কারের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান, মহামান্য প্রিন্স রহিম আগা খান পঞ্চম বলেন, “পরিবেশের প্রতি যত্ন, জ্ঞান ও সহমর্মিতার সঙ্গে নতুন প্রজন্মকে নির্মাণশিল্পে অনুপ্রাণিত করাই এই পুরস্কারের অন্যতম বড় লক্ষ্য। আজকের স্থাপত্যকে অবশ্যই জলবায়ু সংকট মোকাবিলা করতে হবে, শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং আমাদের মানবতাকে লালন করতে হবে...