রবিবার, ডিসেম্বর ৭Dedicate To Right News
Shadow

Tag: ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

জাতীয়, শিরোনাম
পবিত্র হজ ১৪৪৬ হিজরি ০৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সনের ০৫ জুন) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২৯ এপ্রিল ২০২৫ থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং আগামী ৩১ মে পর্যন্ত এ ফ্লাইট পরিচালিত হবে। আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয়। সভায় আরও জানানো হয়, এ বছর ৮৭ হাজার ১শত জন হজযাত্রী বাংলাদেশ হতে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমন করবেন। হজ যাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর (৫০%) ৪৩৫৫০ জন এবং সৌদিয়া এয়ারলাইন্স (৩৫%) এবং ফ্লাইনাস এয়ারলাইন্স (১৫%) অবশিষ্ট ৪৩৫৫০ জন হজযাত্রী পরিবহন করবে। এ বছর ১ লাখ ৬৭ হাজার ৮ শত ২০টাকা বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে। সভায় ফ্লাইট সিডিউল, বিদেশে রেজিষ্ট্রেশনকৃত বাংলাদ...