৯৯০টি হজ এজেন্সি ৩৭ কোটি ৯৪ লক্ষ অব্যয়িত টাকা ফেরত পেলো: ধর্ম উপদেষ্টা
হজ এজেন্সিগুলো অব্যয়িত মোট ৩৭ কোটি ৯৪ লক্ষ টাকা ফেরত পেয়েছে। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্লাটফর্মের আইবিএএন হিসাবে জমে থাকা এই অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সংশ্লিষ্ট এজেন্সির কাছে ফেরত পাঠানো হয়েছে।
আজ দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
উপদেষ্টা বলেন, “সরকারি ও বেসরকারি উভয় হজযাত্রীদের সৌদি খরচ নির্বাহের জন্য ‘মাসার নুসুক’ প্লাটফর্মের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে অর্থ প্রেরণ করা হয়। গত আট বছরে এই অর্থের কিছু অংশ অব্যয়িত ছিল। হজ এজেন্সির অনুরোধ ও আমাদের বহুমাত্রিক যোগাযোগের মাধ্যমে এটি ফেরত আনা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, ৯৯০টি হজ এজেন্সির সমস্ত অব্যয়িত অর্থ সফলভাবে ফেরত দেওয়া হয়েছে। বর্তমানে অর্থটি বাংলাদেশ হজ অফিসের ‘মাসার নুসুক’ প্ল...
