ড্যাপ (২০২২-২০৩৫) সংশোধনী ও খসড়া ইমারত বিধিমালা ২০২৫ নীতিগত অনুমোদন
ড্যাপ রিভিউ সংক্রান্ত উপদেষ্টা কমিটি ড্যাপ (২০২২-২০৩৫)-এর কতিপয় নির্দেশনার সংশোধনী প্রস্তাবসহ নীতিগত অনুমোদন দিয়েছে। আজ (রবিবার) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজউক প্রণীত ড্যাপ বাস্তবায়ন, মনিটরিং এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনীর সুপারিশ প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটি এই অনুমোদন প্রদান করে। অনুমোদনের ভিত্তিতে শীঘ্রই ড্যাপ (২০২২-২০৩৫) গেজেট আকারে প্রকাশিত হবে।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ড্যাপের FAR ও জনঘনত্ব বৃদ্ধি, বন্যা প্রবাহ অঞ্চল ও কৃষি ভূমি সংরক্ষণ বিষয়ে পরিবেশ সংবেদনশীলতা বিবেচনায়...
