উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইয়াং লার্নার ইংলিশ সেন্টার উদ্বোধন
রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ (IHSB) ক্যাম্পাসে ব্রিটিশ কাউন্সিলের ইয়াং লার্নার ইংলিশ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শনিবার।
ব্রিটিশ কাউন্সিল তাদের ইংরেজি ভাষা শিক্ষাদানের নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ইন্টারন্যাশনাল হোপ স্কুলের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে। এটি দেশের মধ্যে প্রথম ও একমাত্র স্কুল যেখানে ব্রিটিশ কাউন্সিল সরাসরি অংশীদার হয়েছে।
শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন দিগন্তআইএইচএসবির প্রাইমারি সেকশনের প্রধান নাজমুন নাহার বলেন, উত্তরা ক্যাম্পাসে নতুন এই সেন্টারটি এমন এক প্রাণবন্ত শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে, যেখানে শিশু ও কিশোররা আনন্দদায়ক পরিবেশে ইংরেজি শেখার দক্ষতা বাড়াতে পারবে।
ভবিষ্যতের প্রস্তুতিতে সমন্বিত শিক্ষাস্কুলের প্রিন্সিপাল রোকসানা জারিন বলেন, সমন্বিত শিক্ষা ও বৈশ্বিক প্রস্তুতির অংশ হিসেবে ইংরেজিতে দক্ষতা...
