রবিবার, ডিসেম্বর ৭Dedicate To Right News
Shadow

Tag: Jatiyo Kallyan Niti

নবীন-প্রবীণদের অভিজ্ঞতা ও সম্মিলিত উদ্যমেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নবীন-প্রবীণদের অভিজ্ঞতা ও সম্মিলিত উদ্যমেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

জাতীয়, শিরোনাম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “একটি কল্যাণরাষ্ট্র গঠনে প্রবীণদের জীবনের অভিজ্ঞতা ও জ্ঞানের সঙ্গে নবীন প্রজন্মের সৃজনশীলতা এবং উদ্যমের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন ও প্রবীণ প্রজন্ম আলাদা নয়—এ এক জীবনের দুই অধ্যায়। আজকের নবীনরাই আগামী দিনের প্রবীণ।” তিনি আরও বলেন, “আমাদের পরিবার ও সমাজে প্রবীণদের সমস্যাগুলো বুঝে তাদের পাশে দাঁড়াতে হবে। নবীন-প্রবীণদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই গড়ে উঠবে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ।” তিনি এসব কথা বলেন ঢাকার খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে আয়োজিত “নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম মিলনমেলা ২০২৫” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়। অনুষ্ঠানটি আয়োজন করে নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের মুখ্য উদ্যোক্তা ও আহ্বায়ক মু. হাফিজুর রহমান ময়না। বিশেষ অতিথি হিসেব...