রবিবার, ডিসেম্বর ৭Dedicate To Right News
Shadow

Tag: Shipping Sector Bangladesh

চীনের সাংহাইয়ে নৌপরিবহন উপদেষ্টা ও চীনের পরিবহন মন্ত্রীর বৈঠক: নৌপরিবহন খাতে অবকাঠামো উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

চীনের সাংহাইয়ে নৌপরিবহন উপদেষ্টা ও চীনের পরিবহন মন্ত্রীর বৈঠক: নৌপরিবহন খাতে অবকাঠামো উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

জাতীয়, শিরোনাম
চীনের সাংহাইয়ে গতকাল (১৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং চীনের পরিবহন মন্ত্রী লিউ ওয়েই এর মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের মধ্যে নৌপরিবহন খাতে অবকাঠামো উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয়পক্ষ মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের অগ্রগতি, চায়না এক্সিম ব্যাংকের সহায়তায় চলমান চুক্তি বাস্তবায়ন, এবং কারিগরি সহায়তা জোরদার করার বিষয়ে একমত পোষণ করে। চীনের ইয়ানতাই বন্দর এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের মধ্যে যৌথ উদ্যোগে কাজের মাধ্যমে বন্দর সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে বৈঠকে আলোচনা হয়। নৌপরিবহন উপদেষ্টা বলেন, “চীন বন্দর পরিচালনা ও ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বন্দরগুলোও অধিক লাভবান হতে পারবে।” তিনি চায়না এক্সিম ব্যাংকের সাথে ...