Wednesday, August 12সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের যৌথভাবে কাজ করার অঙ্গীকার

‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি’র সাথে  আজ ১১ আগস্ট, ২০২৬ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen  সাক্ষাৎকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন তারা। ‎এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।

‎পানিসম্পদ মন্ত্রী বলেন, চীন  ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। চীনের সাথে বাংলাদেশের সুদৃঢ সম্পর্ক বিরাজমান। দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান তিনি।

‎Yao Wen বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। পানিসম্পদ ব্যবস্থাপনা, বন্যা, খরা, জলবদ্ধতার এবং নদী ভাঙ্গন রোধে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন।

‎এছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে  কুশল বিনিময় করেন উভয়ে।

‎পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে এম শাহাবুদ্দিন এবং চায়না অ্যাম্বাসির কমার্শিয়াল কাউন্সেলর Song Yang এসময়  উপস্থিত ছিলেন।