Saturday, October 17সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Month: September 2026

নতুন টম ক্রুজের সঙ্গে নতুন রেসিডেন্ট ইভিল

নতুন টম ক্রুজের সঙ্গে নতুন রেসিডেন্ট ইভিল

বিনোদন, শিরোনাম
টম ক্রুজ ভক্তরা এরইমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন তার নতুন সিনেমার খবর। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে ২ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’। এই সিনেমায় অন্যরকম এক চমক হিসেবে হাজির হচ্ছেন জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজ। ইতোমধ্যে সিনেমার ট্রেলার দেখে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দর্শকমহলে। বাংলাদেশের দর্শকরাও উচ্ছ¡সিত হতে পারেন এই খবরে যে আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। এখানেই শেষ নয়, একই দিনে ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজের নতুন সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। *ডিগার* ধূসর-সাদা চুল, বিরাট ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ এবং সম্পূর্ণ ভিন্ন শরীরী ভাষায় টম ক্রুজকে দেখে চিনতে পারবেন না অনেকেই। চেনার কথাও নয়। কারণ টম ক্রুজের কথা ভাবতেই চোখের সামনে যে ছবিটা আসে তার সাথে এর কোন মিল নেই। টম ক্রুজ বরাবরই চোখধাঁধানো...
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা

অর্থনীতি, শিরোনাম
নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের শরীয়তপুরের সখিপুর শাখা। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ সখিপুর শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ বিল্লাল হোসেন। এ সময় ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ, সখিপুর শাখার ব্যবস্থাপক সোলায়মান ব্যাপারী, শাখার কর্মকর্তা-কর্মচারী এবং স্বনামধন্য ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, "নতুন ঠিকানায় সখিপুর শাখার যাত্রা শুরু হলো আরও প্রশস্ত পরিসর ও উন্নত সেবার প্রত্যাশা নিয়ে। আমি বিশ্বাস করি, এই শাখা এ এলাকার ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও জনগণের আর্থিক সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" নতুন ঠিকানায় সখিপুর শাখার গ্রাহকসেবার মান ও পরিধি আরও বাড়বে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। সখিপুর ...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, শিরোনাম
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ-সহ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ৩০ সেপ্টেম্বর, ২০২৬ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষ্যে পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পূর্বেকার অন্তর্বর্তী সরকার দুর্গাপূজায় সরকারি ছুটি একদিন থেকে বাড়িয়ে দুইদিন করেছিলো। তিনি বলেন, এ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের দাবির প্রেক্ষিতে ছুটি আরও একদিন বৃদ্ধি করে তিনদিন নির্ধারণ করেছেন। এর সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হ...
টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘বাংলাদেশ ট্যুরিজম সেমিনার’ অনুষ্ঠিত

টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘বাংলাদেশ ট্যুরিজম সেমিনার’ অনুষ্ঠিত

জাতীয়, শিরোনাম
জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারীদের অংশগ্রহণে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ 'Bangladesh Tourism Seminar' অনুষ্ঠিত হয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এবং World Air-Sea Service Co., Ltd.-এর যৌথ উদ্যোগে সেমিনারটি আয়োজিত হয়। রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী তাঁর বক্তব্যে বলেন, জাপান দীর্ঘকাল ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন এবং অর্থনৈতিক অংশীদার। প্রথাগত খাতের বাইরেও পর্যটনের মত উদীয়মান খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে, যা জাপানি ভ্রমণপ্রেমীদের জন্য অনবদ্য। সুন্দরবন, কক্সবাজার, টাঙ্গুয়ার হাওর, পাহাড়পুর বৌদ্ধবিহার, বাগেরহাট-সহ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও বাউল সংগীতের মতো লোকসংস্কৃতির বৈচিত্র্যময় আকর্ষণ, এবং সুস্বাদু রসনাবিলাসের ঐতিহ্য তিনি তুলে ধরেন। পাশাপাশি, পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার অবকাঠামো...
১০০ তরুণের প্রশিক্ষণ ও কর্মসংস্থানে জেসিআই মানিকগঞ্জের ‘স্কিল আপ’

১০০ তরুণের প্রশিক্ষণ ও কর্মসংস্থানে জেসিআই মানিকগঞ্জের ‘স্কিল আপ’

ফিচার, শিরোনাম
১০০ জন তরুণকে প্রশিক্ষণের পর কর্মকসংস্থান নিশ্চিতের মধ্য দিয়ে শেষ হল স্কিল আপ-এমপাওয়ারিং ইয়ুথ ফর ডিজিটাল এমপ্লয়মেন্ট (সিজন ২)। সম্প্রতি তরুণদের দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জ আয়জিত এই প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে ২০২৫ সালে জেসিআই বাংলাদেশের জাতীয় সম্মেলনে (ন্যাটকন) 'মোস্ট ইমপ্যাক্টফুল প্রজেক্ট' হিসেবে স্বীকৃতি অর্জনকারী এই প্রকল্পতে এবারও এমপ্লয়মেন্ট পার্টনার হিসেবে ছিল বাংলাদেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিপিও সেবাদানকারী প্রতিষ্ঠান স্কাইটেক সলিউশনস। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে নিয়ে জেসিআই মানিকগঞ্জের জিএলসি এবং এই প্রকল্পের চেয়ারম্যান আর. কে. জ্যান বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে আমরা ২য় বছরের মত এই প্রকল্পে কাজ করেছি। যেখানে আমরা স্কাইটেক সল্যুশনের মাধ্যমে ১০০ জন তরুণকে বিপিও সে...
সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষসহ কোনো ধরনের সহযোগিতা গ্রহণ না করার আহ্বান

সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষসহ কোনো ধরনের সহযোগিতা গ্রহণ না করার আহ্বান

এনজিও সংবাদ, শিরোনাম
পরিবেশ রক্ষা এবং জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকারের এ ধরনের কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি (বিএটি)। ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। এ সুযোগটিকে কাজে লাগিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটি) বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে গিয়ে বিনামূল্যে বৃক্ষ প্রদান করছে এবং এসব কার্যক্রমকে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (CSR) হিসেবে প্রচার করছে। অথচ বাংলাদেশে বিদ্যমান আইন অনুসারে তামাক কোম্পানিগুলো কোনো ধরনের সিএসআর করতে এবং করাতে পারবে না। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ এর ৫(৩) অনুসারে এটি একটি দণ্ডনীয় অপরাধ। উল্ল...
বিচ ফুটবল থেকে বাউল গান: দুই দিনের উৎসবে মাতবে সাগরকন্যা কুয়াকাটা

বিচ ফুটবল থেকে বাউল গান: দুই দিনের উৎসবে মাতবে সাগরকন্যা কুয়াকাটা

ভ্রমণ, শিরোনাম
সৈকতজুড়ে ফুটবলের উন্মাদনা, আকাশে রঙিন ঘুড়ি আর সন্ধ্যায় বাউল গানের সুর। অক্টোবরের শেষভাগে এমনই উৎসবের সাজে সাজবে সাগরকন্যা কুয়াকাটা। আগামী ২৩ ও ২৪ অক্টোবর সেখানে অনুষ্ঠিত হবে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। দুই দিনের এই আয়োজন করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ কার্নিভালের বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামান। স্বাগত বক্তব্য দেন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) মো. গনী উল আজম। আয়োজকেরা জানান, কুয়াকাটাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও পরিচিত করা, এর পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং স্থানীয় মানুষকে পর্যটন অর্থনীতির সক্রিয় অংশীদার করাই এই কার্নিভালের মূল লক্ষ্য। চেয়ারম্যান বলেন, একই সৈ...
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর

অর্থনীতি, শিরোনাম
ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন মোহাম্মদ আবু জাফর। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। ব্যাংকিং খাতে ৩৬ বছরের দীর্ঘ ও সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতা রয়েছে তার। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতের অর্থায়ন, অফশোর ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং শাখা ব্যাংকিংসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। ন্যাশনাল ব্যাংক পিএলসিতে যোগদানের আগে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মো...
সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপন

সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপন

জাতীয়, শিরোনাম
প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ সাজেক ভ্যালিতে ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এবং কটেজ এন্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। স্থানীয় জনগোষ্ঠী, পর্যটন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন এতে অংশগ্রহণ করেন। দিনের শুরুতে রাঙামাটি থেকে সাজেক পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যানসহ কর্মকর্তা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে রোড শো অনুষ্ঠিত হয়। পরে বেলুন উড্ডয়নের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা শেষে সাজেক এন্ট্রি পয়েন্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতি তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে পরিচ্ছন্নতা ...
পাতায়া আন্তর্জাতিক ম্যারাথনে বাংলাদেশের পতাকা উড়ালেন একদল বাংলাদেশি রানার

পাতায়া আন্তর্জাতিক ম্যারাথনে বাংলাদেশের পতাকা উড়ালেন একদল বাংলাদেশি রানার

ফিচার, শিরোনাম
থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ায় অনুষ্ঠিত Amazing Thailand Pattaya Marathon 2026-এ অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন একদল বাংলাদেশি দৌড়বিদ। ২৬ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতাটি ছিল আয়োজনটির ৩৩তম আসর। বিশ্ব অ্যাথলেটিকসের স্বীকৃত এই আন্তর্জাতিক রোড রেসে থাইল্যান্ডসহ বিশ্বের ৫৮টিরও বেশি দেশের ২১ হাজারের বেশি দৌড়বিদ অংশ নেন। পাতায়া বিচফ্রন্ট, জোমতিয়েন বিচ রোড ও সুকুমভিত হাইওয়েজুড়ে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে অংশ নেন বাংলাদেশি রানাররাও। বাংলাদেশের হয়ে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া দৌড়বিদদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোহাম্মদ হাসান মাহমুদ। তিনি সফলভাবে ৪২.১৯৫ কিলোমিটারের পূর্ণ ম্যারাথন সম্পন্ন করেন। একই প্রতিযোগিতায় তাঁর স্ত্রী মাহফুজা হক এবং ছেলে তাফসীর জিনান মাহমুদ ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন সম্পন্ন করেন। একই পরিবারের তিন সদস্যের আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ ও সফলভাবে...