বিনোদনের নামে সিনেমায় তামাকের প্রচারণা বন্ধের আহ্বান
তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে নাটক, সিনেমা, ওটিটি-তে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন এবং প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। কিন্তু, ২০২৬ সালের ১২টি সিনেমায় ৭৫১টি ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য প্রদর্শন করা হয়েছে, তন্মধ্যে ৬টি সিনেমায় কৌশলে তামাক পণ্যের ব্রান্ড দেখানো হয়েছে, যা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০০৫ এর সুষ্পষ্ট লঙ্ঘণ।
১৭ সেপ্টেম্বর ২০২৬, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মানস’ আয়োজিত “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন বাস্তবায়নে করণীয় : প্রেক্ষিত নাটক, চলচ্চিত্র, ওটিটি প্ল্যাটফর্ম” শীর্ষক গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় উক্ত তথ্য তুলে ধরা হয়। সভায় বক্তারা বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর বাস্তবায়ন এবং ওটিটিসহ ইমার্জিং মিডিয়ার জন্য আলাদা গাইডলাইন প্রণয়ন এবং সার্টিফিকেশন কর্তৃপক্ষ, গণমাধ্যম ও সংশ্লিষ্টদে...









