Monday, August 3সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Month: July 2026

বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয়, শিরোনাম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ। ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদের আয়োজনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, হাজার বছর ধরে এ ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। তাই ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমি কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করি না। আপনারা এ দেশের সন্তান, এ দে...
‘রাজপথের রাজনীতি ভুলে যাইনি, প্রয়োজনে কঠোর কর্মসূচি’: ইশরাক

‘রাজপথের রাজনীতি ভুলে যাইনি, প্রয়োজনে কঠোর কর্মসূচি’: ইশরাক

জাতীয়, শিরোনাম
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সরকারে থাকলেও রাজনীতি, সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলে যাই নাই। দেশবরেণ্য রাজনীতিবিদ এবং আমাদের নেতার বিরুদ্ধে কুৎসিত, অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য চলতে থাকলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। শুক্রবার ৩১ জুলাই রাজধানীর নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের নিয়ে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি মালিটোলা পার্ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে ইশরাক বলেন, ‘আমরা আজকে মিছিল করেছি দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যারা কুৎসিত, অশালীন, অশ্রাব্য এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছেন, তাঁদের এই কথাটি মনে করিয়ে দেওয়া...
দ্বিতীয় প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৩২ শতাংশ

দ্বিতীয় প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৩২ শতাংশ

অর্থনীতি, শিরোনাম
দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি চলতি বছরের প্রথম অর্ধবার্ষিকের (জানুয়ারি-জুন ২০২৬) আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এ সময় প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি। ডিবিএইচ ফাইন্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচ্য অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২.৭৪ টাকা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ২.০৭ টাকা। এ সময়ে প্রতিষ্ঠানের নিট সুদ আয় বৃদ্ধি পেয়েছে ৪৪ শতাংশ এবং পরিচালন আয় বৃদ্ধি পেয়েছে ৬.৫ শতাংশ। ৩০শে জুন ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নীট সম্পদমূল্য (এনএভি) ছিল ৫০.৭৯ টাকা। আর্থিক প্রতিবেদন অনুযায়ী ডিবিএইচ-এর খেলাপি ঋণের (এনপিএল) হার মোট ঋণ পোর্টফোলিওর ১ শতাংশের নিচে অবস্থান করছে, যা দেশের আর্থিক খাতে সর্বনিম্ন। প্রতিষ্ঠানটি টানা ২১ বছর ধরে সর্বোচ্...
ওটিটি নীতি পাস ও বিনোদন মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের আহ্বান

ওটিটি নীতি পাস ও বিনোদন মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের আহ্বান

এনজিও সংবাদ, শিরোনাম
চলচ্চিত্র, নাটক, ওয়েবসিরিজে ধূমপান ও তামাক পণ্য ব্যবহারের দৃশ্য বন্ধে তামাক নিয়ন্ত্রণ আইন প্রতিপালন এবং ওটিটি নীতিমালা পাস করার দাবী জানানো হয়েছে। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) ও প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের যৌথ আয়োজনে (বৃহস্পতিবার) ৩০ জুলাই ২০২৬, বিকেলে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে “চলচ্চিত্র, নাটক, ওয়েবসিরিজে তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন এবং ওটিটি নীতিমালা পাস করা হোক” শীর্ষক অবস্থান কর্মসূচি ও লিফলেট ক্যাম্পেইন থেকে এ আহ্বান জানানো হয়। প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ এর সভাপতিত্বে কমসূচিতে বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক আবু নাসের অনীক, ডাস এর প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক, মানসের সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান প্রমুখ। সভা সঞ্চালনা করেন মানসের প্রকল্প সমন্বয়কারী ডা. ইফতেখার মুহসিন। বক্তারা বল...
ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে নতুন মাইক্রোড্রামা

ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে নতুন মাইক্রোড্রামা

বিনোদন, শিরোনাম
আজ ৩১ জুলাই শুক্রবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিংকৃত মাইক্রোড্রামা Cutie Kid's Arrival: Gear Up, Daddy! (অচেনা অতিথি)। এটি দীপ্ত প্লেতে প্রচার হওয়া ৫ম মাইক্রোড্রমা। জিন হাওইয়ানের সঙ্গে জিয়ান শির বিয়ের ঠিক আগমুহুর্তে বিয়েটা ভেঙ্গে যায়। কারণ জিয়ান শির অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগ। জিন হাওইুয়ান অত্যন্ত দুর্ব্যবহার করে জিয়ান শিকে রাস্তায় বের করে দেয়। দুর্ঘটনার কবলে পড়ে জিয়ান শি। এই ঘটনার ৫ বছর পর ছেলে জিয়ান শিংচেনকে নিয়ে শহরে ফেরে জিয়ান শি। বিমানবন্দরে মা-ছেলের সঙ্গে পরিচয় হয় ঝং শেং গ্রুপের প্রেসেডেন্ট জিন সিচেনের। শুরুতে সম্পর্ক বৈরী হলেও শিংচেনের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে উঠে সিচেনের। শিংচেন আসলে সিচেনের ছেলে এই সত্যটা কেউ-ই জানেনা। ঘটনাক্রমে জিন সিচেনের কোম্পানিতেই চাকরি পায় জিয়ান শি। নকল প্যাটার্নিটি রিপোর্ট তৈরি করে নিজেকে শিংচেনের বাবা হিসেবে প্রত...
‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ নিয়ে বন্ধুসভার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত

‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ নিয়ে বন্ধুসভার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত

বিনোদন, শিরোনাম
বিশ্ববিদ্যালয়ের গণরুম ও ছাত্ররাজনীতির গল্প নিয়ে তরুণ নির্মাতা আকাশ হক নির্মিত চলচ্চিত্র ‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ নিয়ে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় প্রথম আলো বন্ধুসভা একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বন্ধুসভা জাতীয় পর্ষদ, ঢাকা মহানগর ও ঢাকার বিভিন্ন বন্ধুসভার প্রায় ১৫০ জন সদস্য চলচ্চিত্রটি উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা আকাশ হক, নির্বাহী প্রযোজক হাফিজুদ্দিন মুন্না, অভিনেতা দেবদ্যুতি আইচ, রকি খান, লেখক রোনো আনোয়ার*সহ চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীরা। এছাড়াও উপস্থিত ছিলেন *কুল এক্সপোজার-এর প্রধান নির্বাহী এবং অ্যাক্টিভেশন ও পিআর কমিউনিকেশন হেড এরশাদুল হক টিংকু। আলোচনায় নির্মাতা আকাশ হক জানান, সিনেমাটি নির্মাণের প্রস্তুতি ছিল প্রায় দশ বছরের। শুটিং হয়েছে ৫০-৫৫ দিন এবং সম্পাদনা, ডাবি...
ই-সিগারেট নিষিদ্ধের সিদ্ধান্তে ইতিবাচক ফল : আইনগত শূন্যতায় বাড়ছে কিশোরদের ব্যবহার

ই-সিগারেট নিষিদ্ধের সিদ্ধান্তে ইতিবাচক ফল : আইনগত শূন্যতায় বাড়ছে কিশোরদের ব্যবহার

এনজিও সংবাদ, শিরোনাম
আমদানি আদেশে ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ এ ই-সিগারেট নিষিদ্ধ হওয়ার পর মাত্র ছয় মাসে ই-সিগারেটের বিক্রি কমেছে ১২ শতাংশ এবং ডেডিকেটেড ই-সিগারেট বিক্রয়কেন্দ্র কমেছে ৫ শতাংশ। ই-সিগারেট নিষিদ্ধের পদক্ষেপটি বাজারে ই-সিগারেটের প্রাপ্যতা ও ব্যবহার কমাতে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছিল। পরবর্তীতে তামাক নিয়ন্ত্রণ আইন থেকে ই-সিগারেট-সংক্রান্ত বিধান বাদ দেওয়ায় উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণে একটি আইনগত শূন্যতা সৃষ্টি হয়েছে। ফলে ই-সিগারেটের বাজার পুনরায় সম্প্রসারণের ঝুঁকি তৈরি হয়েছে এবং কিশোরদের মাঝে এর ব্যবহারের প্রবনতা বেড়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ই-সিগারেট নিষিদ্ধের দাবী জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞবৃন্দ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাজধানীর বনানীর হোটেল ওমনি রেসিডেন্সিতে টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত “বাং...
সকল পরিবহনে ধূমপান ও নেশা জাতীয় দ্রব্য  বহন ও ব্যবহার নিষিদ্ধ করল বিআরটিসি চেয়ারম্যান

সকল পরিবহনে ধূমপান ও নেশা জাতীয় দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ করল বিআরটিসি চেয়ারম্যান

এনজিও সংবাদ, শিরোনাম
গণপরিবহনকে ধূমপানমুক্ত ও তামাকমুক্ত পরিবেশ হিসেবে গড়ে তোলা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর প্রশিক্ষণ কার্যক্রমে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে "বিআরটিসি প্রশিক্ষণ মডিউলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়" শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা ৩০ জুলাই ২০২৬ বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবং সহযোগিতা করে ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অব সোসাইটি (ডাস্)। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা (অতিরিক্ত সচিব)। সভাপতিত্ব করেন ডাস্-এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ। কর্মশালা সঞ্চালনা করেন ডাস্-এর কর্মসূচি সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন টিপু। স্বাগত বক্...
সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

এনজিও সংবাদ, শিরোনাম
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ। এ আইনের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার রাজধানীর সদরঘাট এলাকায় একটি ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালিত হয়। ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ সাইফুন্নাহার মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান চলাকালে সদরঘাট টার্মিনাল ও আশপাশের এলাকায় তদারকি করা হয়। এ সময়  সদরঘাট টার্মিনালে ধূমপানের দায়ে মোহাম্মদ আবির নামে এক ব্যক্তিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)   (সংশোধন) আইন, ২০২৬ -এর ধারা ৪ অনুযায়ী ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আইন অনুযায়ী প্রতিটি পাবলিক পরিবহনে দৃশ্যমান স্থানে 'নো স্মোকিং' সাইনেজ প্রদর্শন বাধ্যতামূলক। মনিটরিংকালে ময়ূর-৭ এবং এমভি সুরভি লঞ্চে কোনো...
সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহন খাতে জাপানের সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান। আজ ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মি. উনো ইয়োশিমাসা (Mr. UNO Yoshimasa) সৌজন্য সাক্ষাৎ করেন । এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ খাতে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য মি. উনো ইয়োশিমাসাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেট্রোরেলসহ আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপর...