Monday, August 3সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: July 20, 2026

বিএমইউতে মুখগহ্বরের ক্যান্সার প্রতিরোধ: শল্যচিকিৎসার অগ্রগতি ও চিকিৎসাগত উদ্ভাবন নিয়ে সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত

বিএমইউতে মুখগহ্বরের ক্যান্সার প্রতিরোধ: শল্যচিকিৎসার অগ্রগতি ও চিকিৎসাগত উদ্ভাবন নিয়ে সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত

শিরোনাম, স্বাস্থ্য
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর এ ব্লক অডিটোরিয়ামে আজ সোমবার ২০ জুলাই ২০২৬ইং তারিখে (Combating Oral Cancer: Perspectives Surgical Advances and Therapeutic Innovations) মুখগহ্বরের ক্যান্সার প্রতিরোধ: শল্যচিকিৎসার অগ্রগতি ও চিকিৎসাগত উদ্ভাবনের দৃষ্টিভঙ্গি নিয়ে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দ্রুত রোগ সনাক্তকরণ, মুখগহ্বরের ক্যান্সার চিকিৎসার নানা অগ্রগতি, রোগ প্রতিরোধ, মাল্টিডিসিপ্লিনারি এ্যাপ্রোচ বাস্তবায়নসহ নানাবিধি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তাঁর বক্তব্যে এই ধরণের সেমিনার এ্যাডভান্স টেকনোলজি ও নতুন নতুন উদ্ভাবনী মুখগহ্বরের ক্যান্সার চিকিৎসায় বিরাট অবদান রাখবে বলে উল্লেখ করেন। গুরুত্বপূর্ণ এই সেমিনারে সম্মানিত অতিথি ছ...
জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

শিরোনাম, সারাদেশ
প্রায় ১৫ হাজার বাসিন্দার জন্য আর্সেনিকমুক্ত নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জ। রবিবার (১৯ জুলাই) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের হযরত রুকাইয়া বিনতে মোহাম্মদ (সঃ) মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত একটি গভীর নলকূপ আনুষ্ঠানিকভাবে গ্রামবাসীর কাছে হস্তান্তর করা হয়। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আংগারিয়াসহ আশেপাশের এলাকায় বিশুদ্ধ পানির অভাব রয়েছে। এই এলাকার পানিতে একদিকে যেমন উচ্চমাত্রার আর্সেনিক রয়েছে, অন্যদিকে পৌরসভা থেকে পানির লাইনে সরবরাহকৃত পানিও ঠিকমতো পাওয়া যায় না। আর যেটুকু পানি আসে, সেটিও পানের উপযোগী বা বিশুদ্ধ নয়। দীর্ঘদিন ধরে চলা এই পানীয় জলের চরম সংকট দূর করতে জেসিআই মানিকগঞ্জের পক্ষ থেকে একটি গভীর নলকূপ গ্রামবাসীর কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে জেসিআই মানিকগঞ্জের ২০২৬ সালের লোকাল প্র...
শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

জাতীয়, শিরোনাম
ঢাকা ২০ জুলাই ২০২৬: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম বলেছেন, পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলার একটি করে নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাটের স্কুল ব্যাগ প্রদান করা হবে। এ উদ্যোগ সফল হলে পরবর্তী সময়ে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ প্রদানের এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আজ বিকেলে সাভারের জৈনাবাড়ীতে জুট ফাইবার বিডির ব্যাগ উৎপাদন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি পাইলট প্রকল্পের আওতায় উৎপাদিত পাটের স্কুল ব্যাগের কার্যক্রম ঘুরে দেখেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের ৪৯৫টি উপজেলার প্রতিটি থেকে একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে।...
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদারিত্ব বজায় রাখতে বিজিবি’র প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদারিত্ব বজায় রাখতে বিজিবি’র প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

জাতীয়, শিরোনাম
ঢাকা, (২০ জুলাই, ২০২৬ খ্রি.): সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদারিত্ব বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ দুপুরে ঢাকায় বিজিবি সদর দপ্তর পিলখানায় শহীদ শাকিল আহমেদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বিজিবি সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে এ নির্দেশ দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী। সভায় ভিডিও টেলিকনফারেন্সের (VTC) মাধ্যমে মাঠপর্যায়ের সকল ব্যাটালিয়ন ও বিওপি থেকে বিজিবি সদস্যরা সংযুক্ত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ও ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে গত পাঁচ মাসে বিজিবির সক্ষমতা বৃদ্ধিতে অভ...
গণপরিবহনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও সমন্বিত কর্মপরিকল্পনার দাবি

গণপরিবহনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও সমন্বিত কর্মপরিকল্পনার দাবি

এনজিও সংবাদ, শিরোনাম
ঢাকা, ২০ জুলাই : গণপরিবহন ও পাবলিক প্লেসে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর কার্যকর বাস্তবায়ন এবং ধূমপানমুক্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আজ রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অব সোসাইটি (ডাস্) ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের (বাটা) সহযোগিতায় অনুষ্ঠিত হয়। বিআরটিএর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিআরটিএর বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন সরকার...