Saturday, September 19সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

শিরোনাম

মধ্যপ্রাচ্যে ইভি বাইক রপ্তানি ও প্রযুক্তি বিনিময়ে পিটন ইন্ডাস্ট্রিজ ও ওমানের স্টার ড্রোনসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মধ্যপ্রাচ্যে ইভি বাইক রপ্তানি ও প্রযুক্তি বিনিময়ে পিটন ইন্ডাস্ট্রিজ ও ওমানের স্টার ড্রোনসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অর্থনীতি, শিরোনাম
ওমানের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘স্টার ড্রোনস’ (মডার্ন স্টার বিজনেসেস এলএলসি) এবং বাংলাদেশের ‘পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর মধ্যে সম্প্রতি এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ওমানে বৈদ্যুতিক মোটরসাইকেল (EV Bike) রপ্তানি, প্রযুক্তি বিনিময় এবং যৌথ বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। ​আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ এর অনুষ্ঠানস্থলের লাউঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে এবং আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশি পণ্যের উচ্চমান ও তরুণ উদ্যোক্তাদের মেধা দেখে সন্তোষ প্রকাশ করে ওমানি প্রতিনিধি দল এই বিনিয়োগ ও অংশীদারত্বের ঘোষণা দেয়। ​প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওমানের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘বিজ’ (Bees)-এর ডেলিভারি বহরের জন্য বাংলাদেশ থেকে ইলেকট্রিক বাইক সংগ্রহ করা হবে। পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্য...
জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

জাতীয়, শিরোনাম
জনগণের অর্থে নির্মিত নতুন সড়ক কোনো সংস্থার সমন্বয়হীনতার কারণে পুনরায় কেটে নষ্ট করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। নতুন সড়ক না কেটে বিকল্প উপায়ে কাজ সম্পাদন করার জন্য তিনি ওয়াসা কর্তৃপক্ষকে অনুরোধ জানান। ​আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার সকালে ডিএসসিসির আওতাধীন ইনার সার্কুলার রিং রোডের রায়েরবাজার স্লুইস গেট থেকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে প্রশাসক এ কথা বলেন। ​পরিদর্শনকালে আবদুস সালাম বলেন, "দীর্ঘ ২-৩ বছর ধরে চরম কষ্ট সহ্য করার পর আজ এলাকার মানুষের সামনে একটি নতুন রাস্তা দৃশ্যমান হয়েছে। কিন্তু ওয়াসা 'বর্ধিত ঢাকা পানি সরবরাহ রেজিলিয়েন্স প্রকল্প'-এর আওতায় এই নতুন রাস্তা আবার খুঁড়ে প্রায় ৬ ফুট ব্যাসের পানির লাইন বসাতে চায়। আমরা একাধিক সভা করে তাদের বিকল্প রুট...
ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

জাতীয়, শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে শুধু কর্মপরিকল্পনা প্রণয়ন নয়, এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এখন পরিকল্পনার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে হবে। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর পিক পিরিয়ড হওয়ায় সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম হলেও এতে আত্মতুষ্টির সুযোগ নেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্থানীয় সরকার বিভাগের অধীন ‘Improvement of Urban Public Health Preventive Services Project (IUPHPSP)’ আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার ও ...
যাত্রাপালার জমজমাট আয়োজনে শুরু হচ্ছে “বকুলপুর সিজন-৩”

যাত্রাপালার জমজমাট আয়োজনে শুরু হচ্ছে “বকুলপুর সিজন-৩”

বিনোদন, শিরোনাম
দীপ্ত টিভির বিপুল জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বকুলপুর’ এর সিজন ৩ আসছে আগামী ১৯ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে ১৪ সেপ্টেম্বর দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল সিরিয়ালটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন মেগা সিরিয়াল বকুলপুর ৩ এর অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার, পরিচালকসহ দীপ্ত টিভির কর্মকর্তাগণ। ‘বকুলপুর সিজন ৩’ প্রচারিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে শনি-বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে। একদিকে যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, অন্যদিকে গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে বকুলপুর সিজন-৩ দর্শকদের মাঝে হাজির করেছে নতুন ধরনের বিনোদন। আহমেদ শাহাবুদ্দীন রচিত এ মেগা ধারাবাহিকটি পরিচালনা করেছেন নির্মাতা হাসান রেজাউল। আগের দুটি সিজনের জনপ্রিয় হয়ে ওঠা চরিত্রদের পাশাপাশি এবার আরও নতুন নতুন চরিত্র যুক্ত হয়েছে বকুলপুর সিজন-৩ এ। স্বপ্নী...
তালহার কথায় জয় শাহরিয়ারের গান

তালহার কথায় জয় শাহরিয়ারের গান

বিনোদন, শিরোনাম
নতুন আরেকটি একক গান প্রকাশ পেল তারকা কণ্ঠশিল্পী ও সুরকার জয় শাহরিয়ারের। শিরোনাম 'অন্যরকম ব্যথা'। এর কথা লিখেছেন তালহা বিন পারভেজ। সুর করেছেন শিল্পী জয় শাহরিয়ার নিজেই। রাশেদ ইকবাল রুশোর সংগীতায়োজনে সাউন্ড ভিজাইন করেছেন আহমেদ হোসেন বাপ্পি। গানটি রেকর্ড হয়েছে আজব রেকর্ডসের স্টুডিওতে। সম্প্রতি ফেইনেন্ট ক্রিয়েশনের ব্যানারে গানটি স্পটিফাই, অ্যাপল মিউজিক, সারেগামা, গানা, ইউটিউব মিউজিকসহ ২৩০টির বেশি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। শিল্পী ও সুরকার জয় শাহরিয়ার জানান- 'অন্যরকম ব্যথা' তাঁর অন্য গানগুলো থেকে কিছুটা ভিন্নধাঁচের। তালহার লেখা গানের কথাগুলো সহজে মনকে নাড়া দেয়। সে কারণে চেষ্টা করেছেন কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সুরে ভিন্নতা তুলে আনার। গায়কিতে নিজস্বয়তা ধরে রেখে নতুন কিছু প্রয়াসে গানটি গাওয়া। কথা, সুর, সংগীতায়োজন সব মিলিয়ে গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলেও ...
আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না- খাদ্যমন্ত্রী

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না- খাদ্যমন্ত্রী

জাতীয়, শিরোনাম
আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি সহায়তা ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ১৩ সেপ্টেম্বর, ২০২৬ রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ১ নম্বর বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকার সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা, শিক্ষা উপকরণ সরবরাহ এবং তাদের শিক্ষাজীবনকে সহজ ও সুন্দর ...
এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা

এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা

জাতীয়, শিরোনাম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পণ্য নকশা, সেবা প্রদান ও ব্যবসায়িক প্রতিযোগিতার ধরন বদলে দিচ্ছে। তাই এআইকে শুধু প্রযুক্তি হিসেবে না দেখে বাংলাদেশের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর কর্মসূচি হিসেবে বিবেচনা করতে হবে। তিনি বলেন, এআই হতে হবে নাগরিককেন্দ্রিক যার লক্ষ্য হবে মানব কল্যাণ। তিনি আজ ১৩ সেপ্টেম্বর রোববার ঢাকার নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত “AI for Bangladesh's Next Growth Phase: Productivity, Governance and Readiness” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, যেসব দেশ এআইয়ের মাধ্যমে বাস্তব অর্থনৈতিক সুবিধা তৈরি করতে পারবে, তারাই ভবিষ্যতে এগিয়ে থাকবে। বাংলা...
পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রথম পারিবারিক অংশগ্রহণ

পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রথম পারিবারিক অংশগ্রহণ

ফিচার, শিরোনাম
বাংলাদেশের একটি পরিবার, বাবা, মা ও ছেলে, একসঙ্গে Powerman Malaysia 2026-এ অংশ নিয়ে একটি অনন্য মাইলফলক গড়তে যাচ্ছে। POWERMAN হলো বিশ্বের অন্যতম সেরা এবং বৃহত্তম Run-Bike-Run Endurance Race Series। আন্তর্জাতিক এই ডুয়াথলন প্রতিযোগিতায় পরিবার হিসেবে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি পরিবারগুলোর অন্যতম হতে যাচ্ছে তারা। এই অনুপ্রেরণাদায়ী পরিবারের সদস্যরা হলেন মাহফুজা হক, একজন সাবেক কর্পোরেট এইচআর লিডার; মোহাম্মদ হাসান মাহমুদ, টেলিযোগাযোগ খাতের একজন সিনিয়র লিডার; এবং তাঁদের ছেলে তাফসীর জিনান মাহমুদ, যিনি বর্তমানে বিবিএর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। দীর্ঘদিনের নিয়মিত অনুশীলন, পারস্পরিক অনুপ্রেরণা এবং খেলাধুলার প্রতি গভীর ভালোবাসা থেকেই তাঁদের এই যাত্রা। এর আগে তাঁরা একসঙ্গে Bangkok Marathon 2023-এ অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন দৌড় ও সাইক্লিং ইভেন্টেও সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছ...
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দ্রুত বিধি প্রণয়নের দাবি:

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দ্রুত বিধি প্রণয়নের দাবি:

এনজিও সংবাদ, শিরোনাম
তামাক নিয়ন্ত্রণে নীতি-অ্যাডভোকেসি আরও জোরদার করা, আইন শক্তিশালীকরণে বিধি প্রণয়ন প্রক্রিয়ায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে তাবিনাজ (তামাকবিরোধী নারী জোট) সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী আবাসিক কর্মশালা আয়োজন করে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি-নির্ধারণী গবেষণা)। ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার গুলশানে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় দেশের ৮টি বিভাগ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ থেকে তাবিনাজের ২৩ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় তামাক নিয়ন্ত্রণের বর্তমান আইন ও আইনের আলোকে দ্রুত বিধি প্রণয়ন, তামাকপণ্যে কার্যকর করারোপ, উদীয়মান তামাক ও নিকোটিন পণ্য এবং ভবিষ্যৎ অ্যাডভোকেসি কৌশল নিয়ে আলোচনা হয়। কর্মশালায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর উল্লেখযোগ্য আইনসমূহ, এবং উদীয়মা...
জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক

জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক

গণমাধ্যম, শিরোনাম
গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক এস এম আব্দুর রহমান বলেছেন, সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি-'জিপিএমএস' সরকারের জনমুখী প্রচার কার্যক্রম তথা গণযোগাযোগকে আরও বেগবান করবে। সরকারি কাজের এ নতুন মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে দপ্তরগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করা সম্ভব। আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বড়ইছড়ির উদ্যানতত্ত্ব বিভাগের সম্মেলন কক্ষে  জিপিএমএস কর্মপরিকল্পনা অবহিতকরণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুর রহমান বলেন, গণযোগাযোগ অধিদপ্তর প্রচারের জন্য কতটি উঠান বৈঠক, কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শনী বা গণসংলাপ করেছে, সেই সংখ্যাই নয়, বরং কতজনের কাছে উন্নয়ন বার্তা পৌঁছেছে, সেই বার্তা জনগণ কতটুকু গ্রহণ করেছে এবং তার ফলাফলও জিপিএমএস-এর অন্...