Wednesday, October 28সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

পাখি ও ঔষধী গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি

পাখি ও ঔষধী গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি

এনজিও সংবাদ, শিরোনাম
ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডব্লিউবি) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডাব্লিউবিবি ট্রাস্ট) যৌথভাবে আজ ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে শিশুদের জলবায়ু বিপর্যয়ু বিষয়ে সচেতন করার লক্ষ্যে "পাখি ও ঔষধী গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি" শীর্ষক একটি পোস্টার প্রদর্শনী ও পরিবেশ শিক্ষা কার্যক্রম আয়োজন করা হয়। এতে প্রায় ১৫০ জন শিশু অংশগ্রহণ করে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব এম এ মান্নান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডাব্লিউবিবি ট্রাস্ট) এর প্রধান কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান। পোস্টার প্রদর্শনীতে স্থানীয় পাখি, ঔষধী গাছ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরার পাশাপাশি আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা...
ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশের অর্জন: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণে নানা উদ্যোগ

ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশের অর্জন: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণে নানা উদ্যোগ

বিনোদন, শিরোনাম
বাংলা গানের অন্যতম প্রধান স্রষ্টা গীতিকবিদের অধিকার, মর্যাদা, স্বীকৃতি ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে গীতিকবি সংঘ বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকে গত ছয় বছরে কপিরাইট আইন সংশোধনের দাবি, রয়্যালটি আদায়ে উদ্যোগ, গীতিকবিদের সৃষ্টিকর্ম সংরক্ষণ, সম্মাননা প্রদান, চিকিৎসা সহায়তা এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছে সংগঠনটি। সম্প্রতি গীতিকবি সংঘ বাংলাদেশের কার্যক্রম ও অর্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠার পর সংগঠনটির বিগত ছয় বছরের কর্মকাণ্ড তুলে ধরেছেন সংঘের সাংগঠনিক সম্পাদক গীতিকবি সিরাজুম মুনির। ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি সংগঠনটির প্রতিষ্ঠাকাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন উদ্যোগ, অর্জন ও কার্যক্রমের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি উল্লেখ করেন, গীতিকবি সংঘ বাংলাদেশের ছয় বছরের কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরতে গেলে ‘সংঘজন...
চেহারা বদলের ভয়ঙ্কর গল্প নিয়ে আসছে ‘ক্লেফেইস

চেহারা বদলের ভয়ঙ্কর গল্প নিয়ে আসছে ‘ক্লেফেইস

বিনোদন, শিরোনাম
২৩ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিসি কমিকসের অন্যতম পরিচিত ভিলেনকে কেন্দ্র করে নির্মিত সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। জেমস ওয়াটকিন্স পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসন প্রমুখ। ব্যাটম্যানের জগতে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। সে নিজের চেহারা বদলে অন্য মানুষের রূপ ধারণ করতে পারে। ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয়ের সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গল্পের কেন্দ্রীয় চরিত্র ম্যাট হ্যাগেন। গোথাম শহরের একজন উচ্চাকাঙ্খী অভিনেতা তিনি। ধীরে ধীরে হলিউডের জনপ্রিয় তারকায় পরিণত হন। কিন্তু একজন স্থানীয় অপরাধী চক্রের প্রধানের কর্মকান্ডে তার মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এর ফলে তার অভিনয়জীবন...
আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

বিনোদন, শিরোনাম
নিজের লেখা ও সুরে গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী আপন আহসান। ভিন্নধারার গান নিয়ে বরাবরই শ্রোতাদের সামনে হাজির হন তিনি। এবার এলো তার নতুন গান ‘ভালো থেকো’। গানটির কথা, সুর ও কণ্ঠ আপন আহসানের। সংগীতায়োজন ও সাউন্ড করেছেন মীর মাসুম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মোহাম্মদ আলী। ভিডিওতে অভিনয় করেছেন কাজী কানিজ ও দীপ্ত দে। গানটি প্রকাশ পেয়েছে গানচিল মিউজিকের ব্যানারে। গানের ভুবনে আপন আহসানের পথচলা দীর্ঘদিনের। লক্ষ্মীপুরের সন্তান আপন ২০০২ সালে গানের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। ২০০৪ সালে সঙ্গীতার ব্যানারে তার লেখা প্রথম গান প্রকাশ পায়, শুরু হয় গীতিকার হিসেবে পথচলা। দেশের অনেক স্বনামধন্য শিল্পীর কণ্ঠে রয়েছে তার লেখা গান। তার লেখা গান টানা দুবার সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডও অর্জন করেছে। কণ্ঠশিল্পী হিসেবে আপন আহসানের পাঁচটি একক অ্যালবাম প্র...
চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের

চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের

শিরোনাম, সারাদেশ
ফুডপান্ডার কমিশন, বিভিন্ন চার্জ ও ব্যবসায়িক নীতিমালা নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে ফুডপান্ডা সেবা বন্ধ রাখার কর্মসূচি আরও কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, চট্টগ্রাম মহানগর। সংগঠনের এক জরুরি ঘোষণায় বলা হয়েছে, রেস্তোরাঁ ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ৬ অক্টোবর থেকে ফুডপান্ডার কার্যক্রম বন্ধ রাখার সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোকে Foodpanda Tab বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সমিতি জানিয়েছে, ফুডপান্ডা কর্তৃপক্ষের কাছে রেস্তোরাঁ মালিকদের কমিশন ও বিভিন্ন চার্জসংক্রান্ত দাবিগুলো লিখিতভাবে উপস্থাপন করা হয়েছে। কর্তৃপক্ষ দাবিগুলো ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করে ১৫ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে। সমিতির অভিযোগ, কর্মসূচির সিদ্ধান্ত জানানোর পরও চট্টগ্রামের কিছু রেস্তোরাঁ Foodpanda Tab চ...
জাতীয় তামাকমুক্ত দিবসে ই-সিগারেট ও সকল উদীয়মান নিকোটিন পণ্য নিষিদ্ধে ৩৫টি সংগঠনের সম্মিলিত আহ্বান

জাতীয় তামাকমুক্ত দিবসে ই-সিগারেট ও সকল উদীয়মান নিকোটিন পণ্য নিষিদ্ধে ৩৫টি সংগঠনের সম্মিলিত আহ্বান

এনজিও সংবাদ, শিরোনাম
'জাতীয় তামাকমুক্ত দিবস'-২০২৬ উপলক্ষে ই-সিগারেট/ভ্যাপ, নিকোটিন পাউচ এবং হিটেড টোব্যাকো প্রোডাক্ট (HTP) নিষিদ্ধের আহবান জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এবং তামাক নিয়ন্ত্রণে কার্যরত ৩৫টি সংগঠনের প্রতিনিধিবৃন্দ সম্মিলিতভাবে একটি অবস্থান কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করে। কর্মসূচি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষায় ই-সিগারেট/ভ্যাপ, নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো প্রোডাক্টের উৎপাদন, আমদানি, রপ্তানি, মজুত, বিক্রয়, বিপণন, বিতরণ ও ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। এছাড়াও সভা থেকে তামাক নিয়ন্ত্রণে বর্তমান ক্ষমতাসীন দলের (বিএনপি) বিগত দিনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ই-সিগারেট ও সকল প্রকার উদীয়মান নিকোটিন পণ্য নিষিদ্ধের আহবান জানানো হয়।  আজ ৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৯টায় ধানমন্ডি সাত মসজিদ সড়কস্থ আবাহন...
বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়, শিরোনাম
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, এখনই বড় বড় উন্নয়নকাজের চেয়ে আগে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা প্রয়োজন। তাঁর মতে, নগরের বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, ডেঙ্গু, সড়ক, সড়কবাতি, ম্যানহোল, যানজটসহ বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করতে হবে। রোববার ৪ অক্টোবর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক হোসেন। এ সময় তিনি ঢাকা-৬ আসনের বিভিন্ন নাগরিক সমস্যা, এসব সমস্যা সমাধানে তাঁদের উদ্যোগ, সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়, যানজট ও অটোরিকশা নিয়ন্ত্রণ, বুড়িগঙ্গা দূষণ, উন্নয়ন পরিকল্পনা এবং মেয়র নির্বাচন নিয়ে কথা বলেন। এলাকার সমস্যা সম্পর্কে জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, তাঁর সামনে থাকা বুকলেটে এলাকার নানা ধরনের সমস্যা তুলে ধরা হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন কেন্দ্রিক সমস্যার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় সমস্যা। কিছু কিছু ...
ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম, শিরোনাম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হবে। আজ ৪ অক্টোবর ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকরা জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে ভালো সাংবাদিকরা কাজের আগ্রহ হারিয়ে ফেলবেন এবং নতুন ভালো সাংবাদিক তৈরি হবে না। তিনি বলেন, ওয়েজবোর্ড নিয়ে দীর্ঘদিন ধরে এক ধরনের অচলাবস্থা চলছে। নবম ওয়েজবোর্ড যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। দশম ওয়েজবোর্ডের বিষয়ে সাংবাদিকদের দাবির পাশাপাশি নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে তথ্য ...
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ ৪ অক্টোবর, ২০২৬ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের 'Independent Investigative Mechanism for Myanmar' (IIMM)-এর প্রধান নিকোলাস কৌমুজিয়ান (Nicholas Koumjian) সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে মিয়ানমারে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দ...
মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিরোনাম, সারাদেশ
লালমনিরহাটের দীর্ঘদিনের পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের লক্ষ্যে আজ ৪ অক্টোবর ২০২৬ সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান এমপি। পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি পুনরায় সচল করার উদ্যোগের অংশ হিসেবে এ পরিদর্শন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি বলেন, “মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি সঞ্চারিত হবে। একই সঙ্গে লালমনিরহাটসহ এ অঞ্চলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।” তিনি জানান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপ...