বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, এখনই বড় বড় উন্নয়নকাজের চেয়ে আগে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা প্রয়োজন। তাঁর মতে, নগরের বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, ডেঙ্গু, সড়ক, সড়কবাতি, ম্যানহোল, যানজটসহ বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করতে হবে।
রোববার ৪ অক্টোবর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক হোসেন। এ সময় তিনি ঢাকা-৬ আসনের বিভিন্ন নাগরিক সমস্যা, এসব সমস্যা সমাধানে তাঁদের উদ্যোগ, সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়, যানজট ও অটোরিকশা নিয়ন্ত্রণ, বুড়িগঙ্গা দূষণ, উন্নয়ন পরিকল্পনা এবং মেয়র নির্বাচন নিয়ে কথা বলেন।
এলাকার সমস্যা সম্পর্কে জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, তাঁর সামনে থাকা বুকলেটে এলাকার নানা ধরনের সমস্যা তুলে ধরা হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন কেন্দ্রিক সমস্যার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় সমস্যা। কিছু কিছু ...




