Saturday, September 19সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

সারাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

শিরোনাম, সারাদেশ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্যহীন সাম্যভিত্তিক সমাজ গঠন এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে একটি সুদৃঢ় সাংবিধানিক কাঠামো গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ১ সেপ্টেম্বর, ২০২৬ বিকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী এমপি-র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপ...
চীনের সঙ্গে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতায় রেশম খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

চীনের সঙ্গে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতায় রেশম খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

শিরোনাম, সারাদেশ
বাংলাদেশের ঐতিহ্যবাহী রেশম খাতকে আধুনিক, উৎপাদনশীল ও পরিবেশবান্ধব শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের সঙ্গে গবেষণা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় সহযোগিতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার রাজশাহীতে বাংলাদেশ রেশম বোর্ড ও চীনের ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত "Conference on Sericulture Research and Development in the Context of Strategic Cooperation between China and Bangladesh” শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি চীন-বাংলাদেশ সিল্ক রিসার্চ সেন্টার (CBSRC)-এর আয়োজনে এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী বলেন, রেশম বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ খাত। বিশেষ করে রাজশাহী ঐতিহাসিকভাবে ‘সিল্ক সিটি’ হিসেবে পরিচিত। রেশম খাত গ...
তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহস—এটিই লালমনিরহাটের পরিচয়- আসাদুল হাবিব দুলু এমপি

তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহস—এটিই লালমনিরহাটের পরিচয়- আসাদুল হাবিব দুলু এমপি

শিরোনাম, সারাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, “লালমনিরহাট শুধু একটি জেলা নয়, এটি উত্তর জনপদের ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও সংগ্রামের প্রতিচ্ছবি। তিস্তা-পাড়ের এই মানুষের জীবন-জীবিকা, কৃষি ও সংস্কৃতিকে কেন্দ্র করে লালমনিরহাটের একটি স্বতন্ত্র অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছে। তিনি বলেন, “তিস্তা ও ধরলাসহ নদ-নদীকে ঘিরে লালমনিরহাটের মানুষের জীবন আবর্তিত। “বুড়িমারী স্থলবন্দরকে কেন্দ্র করে বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, কৃষিপণ্যের বহুমুখীকরণ ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটাতে পারলে লালমনিরহাট উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে। সীমান্তবাণিজ্য, কৃষি, পর্যটন ও মানবসম্পদ—প্রতিটি ক্ষেত্রেই এ জেলার রয়েছে অপার সম্ভাবনা।” বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে লালমনিরহাট সার্কিট হাউসে 'হামার লালমনি' প্রদর্শনী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ত...
বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি

বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি

শিরোনাম, সারাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, প্রতিবছর বাঁশখালীবাসীদের যাতে আর বন্যা মোকাবেলা করতে না হয় সে জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণে অস্তিত্ব বিলোপের পথে। যার দরুন স্বাভাবিক বৃষ্টি হলেই দু-কুল ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এ জন্য খালসমূহ খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ সৃষ্টি করা হবে যাতে দ্রুততম সময়ে পানি নেমে যেতে পারে। পাহাড়ের ঢলে যাতে মানুষের বসতবাড়ি না ঢুবে সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। শনিবার (০৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে আগামীকাল প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দ...
শিক্ষার উন্নয়নে নেতাকর্মীদের কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

শিক্ষার উন্নয়নে নেতাকর্মীদের কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

শিরোনাম, সারাদেশ
'শিক্ষার উন্নয়নে নেতাকর্মীর কাজ করতে হবে। দিনরাত শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছি। কাউকে খুশি করতে নয়, বরং যা যা উচিত, জনকল্যাণকর মনে করি সেটাই করছি।' শুক্রবার (৭আগস্ট) চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজে কচুয়ার উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন। মতবিনিময়কালে স্থানীয় নেতাকর্মীদের নানা সমস্যার কথা শুনেন। পরে এর সমাধানে নানা দিকনির্দেশনা করেন। এসময় থানা বিএনপি সভাপতি খায়রুল আবেদিন স্বপন,কচুয়া থানা অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম,কচুয়া বিএনপি ও পৌর বিএনপি প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, পৌর বিএনপি সভাপতি বিল্লাল হোসেন মজুমদার,উত্তরাঞ্চল বিএনপি সাধা: সম্পাদক ইউসুফ মিয়াজিসহ স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন কচুয়াতে ...
আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী

শিরোনাম, সারাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সার্বিক অগ্রগতি অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন বর্তমান সরকারের প্রথম ও প্রধানতম এজেন্ডা। তিনি বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে পিআরবি (PRB) ও প্রচলিত আইন অনুযায়ী পরিচালনা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার অন্যায্য রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে না এবং ভবিষ্যতেও করা হবে না। মন্ত্রী ২ আগস্ট, ২০২৬ বিকালে রাজশাহী পুলিশ লাইনস মাঠে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আয়োজিত রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃব্যে এসব কথা বলেন। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করে...
দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

শিরোনাম, সারাদেশ
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরকারের মূল আদর্শ হলো আর্তপীড়িত দুঃখী মানুষের সেবা করা এবং দেশবাসীকে মূল মালিক হিসেবে বিবেচনা করে তাদের মৌলিক অধিকার বাস্তবায়নে দল, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল বাংলাদেশীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। প্রতিমন্ত্রী আজ ১ আগস্ট ২০২৬  চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার সরকার হাটস্থ গনি কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’ আয়োজিত সংস্থার সংগঠিত সদস্য ও ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মীর হেলাল তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি ২০...
বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল: ভূমিমন্ত্রী

বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল: ভূমিমন্ত্রী

শিরোনাম, সারাদেশ
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহী কলেজিয়েট স্কুল কেবল রাজশাহী বা বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম প্রাচীন একটি প্রতিষ্ঠান। এই স্কুলের প্রাক্তন ছাত্ররা দেশ-বিদেশে শিক্ষা, বিজ্ঞান,সংস্কৃতি ও খেলাধুলায় সর্বোচ্চ স্থান অর্জন করেছে। তিনি এই প্রতিষ্ঠানকে মায়ের সাথে তুলনা করে বলেন -মায়েদের মতো এ স্কুলই আমাদের পথ দেখিয়ে আজকের এই অবস্থানে নিয়ে আসেন।তিনি বলেন আমার বাবাও এই স্কুলের ছাত্র ছিলেন। বর্তমানে আমার পরিবারের চতুর্থ প্রজন্ম এই স্কুলে পড়ছে। ৩১ জুলাই শুক্রবার বিকালে ঢাকার মিরপুরে অবস্থিত পুলিশ কনভেনশন হলে রাজশাহী কলেজিয়েট স্কুলের 'স্কুল ডে ' ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও স্কুলের প্রাক্তন ছাত্র ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ২০২৮ সালে রাজশাহী কলেজিয়েট স্কুল ২০০ বছরে পদার্পণ করবে।এটি হবে ঐ...
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী

মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী

শিরোনাম, সারাদেশ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি বলেছেন, সরকারের লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল দায়িত্ব। ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ জুলাই, ২০২৬ শুক্রবার দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় ৩ দিনব্যাপি বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, আমরা জনগণের কল্যাণে কাজ করছি এবং সেই কাজের ধারাবাহিকতাই বজায় থাকবে। সরকার জনগণের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমালোচনা কিংবা রাজনৈতিক বক্তব্...
আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন

আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন

শিরোনাম, সারাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে 'চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন' (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে। বাংলাদেশ ও গণচীন সরকারের (জি-টু-জি) যৌথ উদ্যোগে এবং 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'-এর নীতিমালার আলোকে গৃহীত এই প্রকল্পটি দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধি, বৈচিত্র্যময় শিল্পায়ন এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। মন্ত্রী আজ ২৭ জুলাই, ২০২৬ চট্টগ্রামের আনোয়ারায় সিইআইজেড-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উ...