রিজভীর কথা ও ওয়ালিদের সুরে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে অভী
প্রথমবারের মতো চলচ্চিত্রে গাইলেন ‘দয়াল’ গান খ্যাত কণ্ঠশিল্পী অভী তালুকদার। অডিওতে অভীর বিশেষ পরিচিতি থাকলেও চলচ্চিত্রের গানে এটিই অভীর প্রথম প্লেব্যাক। ‘ঢাকা ১২০৫’ শীর্ষক চলচ্চিত্রের ‘ভালোবাসি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী এবং সুর করেছেন চলচ্চিত্রটির পরিচালক ওয়ালিদ আহমেদ। এই গানটির মাধ্যমে প্রথমবারের মতো তারা তিনজন একসঙ্গে কোন গানের কাজ করলেন। আর গানের সঙ্গীতায়োজন করেছেন রুবেল ফ্লাইংকাইটস।
এ প্রসঙ্গে অভী তালুকদার বলেন, অডিওতে গান করছি এক যুগের বেশি সময় ধরে। কিন্তু চলচ্চিত্রে গান করার সুযোগ হয়ে ওঠেনি। আমি কৃতজ্ঞ ওয়ালিদ ভাইয়ের প্রতি তার চলচ্চিত্রের গানে আমার উপর আস্থা রেখেছেন বলে। রোমান্টিকধর্মী এই গানটি আশা করছি শ্রোতাদের কাছেও ভালো লাগবে।
উল্লেখ্য, পরান ফকিরের লেখা, নবীন চন্দ্র রাজবংশীর সুর ও বালামের সঙ্গীতে ‘দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো’ গানটি গেয়ে ২০০৬ সালে ...









