বিএমইউতে মুখগহ্বরের ক্যান্সার প্রতিরোধ: শল্যচিকিৎসার অগ্রগতি ও চিকিৎসাগত উদ্ভাবন নিয়ে সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর এ ব্লক অডিটোরিয়ামে আজ সোমবার ২০ জুলাই ২০২৬ইং তারিখে (Combating Oral Cancer: Perspectives Surgical Advances and Therapeutic Innovations) মুখগহ্বরের ক্যান্সার প্রতিরোধ: শল্যচিকিৎসার অগ্রগতি ও চিকিৎসাগত উদ্ভাবনের দৃষ্টিভঙ্গি নিয়ে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দ্রুত রোগ সনাক্তকরণ, মুখগহ্বরের ক্যান্সার চিকিৎসার নানা অগ্রগতি, রোগ প্রতিরোধ, মাল্টিডিসিপ্লিনারি এ্যাপ্রোচ বাস্তবায়নসহ নানাবিধি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তাঁর বক্তব্যে এই ধরণের সেমিনার এ্যাডভান্স টেকনোলজি ও নতুন নতুন উদ্ভাবনী মুখগহ্বরের ক্যান্সার চিকিৎসায় বিরাট অবদান রাখবে বলে উল্লেখ করেন। গুরুত্বপূর্ণ এই সেমিনারে সম্মানিত অতিথি ছ...









