Saturday, September 19সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

অর্থনীতি

মধ্যপ্রাচ্যে ইভি বাইক রপ্তানি ও প্রযুক্তি বিনিময়ে পিটন ইন্ডাস্ট্রিজ ও ওমানের স্টার ড্রোনসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মধ্যপ্রাচ্যে ইভি বাইক রপ্তানি ও প্রযুক্তি বিনিময়ে পিটন ইন্ডাস্ট্রিজ ও ওমানের স্টার ড্রোনসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অর্থনীতি, শিরোনাম
ওমানের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘স্টার ড্রোনস’ (মডার্ন স্টার বিজনেসেস এলএলসি) এবং বাংলাদেশের ‘পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর মধ্যে সম্প্রতি এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ওমানে বৈদ্যুতিক মোটরসাইকেল (EV Bike) রপ্তানি, প্রযুক্তি বিনিময় এবং যৌথ বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। ​আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ এর অনুষ্ঠানস্থলের লাউঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে এবং আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশি পণ্যের উচ্চমান ও তরুণ উদ্যোক্তাদের মেধা দেখে সন্তোষ প্রকাশ করে ওমানি প্রতিনিধি দল এই বিনিয়োগ ও অংশীদারত্বের ঘোষণা দেয়। ​প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওমানের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘বিজ’ (Bees)-এর ডেলিভারি বহরের জন্য বাংলাদেশ থেকে ইলেকট্রিক বাইক সংগ্রহ করা হবে। পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্য...
কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক

কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক

অর্থনীতি, শিরোনাম
নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’টির মধ্যে এ চুক্তি নবায়ন করা হয়েছে। মেটলাইফের আর্থিক সক্ষমতা, উন্নত সেবা ও বীমা সুবিধা প্রদানে আস্থার ধারাবাহিকতার ভিত্তিতে এই চুক্তি নবায়ন করা হয়। এর ফলে মেটলাইফ এর বীমা সুরক্ষার আওতায় থাকবেন ব্র্যাক ব্যাংকের ২৭,৫০০ এর বেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এই চুক্তির ফলে চিকিৎসা, দুর্ঘটনা, শারীরিক অক্ষমতা ও জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষা পাবেন কর্মীরা। বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, এবং প্রয়োজন অনুসারে বীমা সুরক্ষা প্রদানের সক্ষমতার কারণে কর্মীদের বীমা সেবা প্রদানে মেটলাইফকে নির্বাচন করেছে ব্র্যাক ব্যাংক। বীমা দাবি নিষ্পত্তিতে শীর্ষস্থান ধরে রেখে মেটলাইফ ২০২৫ সালে ২ হাজার ৮৫৩ কোটি টাকা এব...
এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ

এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ

অর্থনীতি, শিরোনাম
আরও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগের ব্যবহার চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এর মাধ্যমে দৈনন্দিন কেনাকাটায় গ্রাহকদেরকে একটি পরিবেশবান্ধব বিকল্প দিচ্ছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিকভাবে সনদপ্রাপ্ত বায়োরেজিন দিয়ে তৈরি এসব ব্যাগে পলিথিন ও পলিস্টাইরিনের মতো ক্ষতিকর কৃত্রিম উপাদান নেই। সাধারণ প্লাস্টিকের প্যাকেজিংয়ে ব্যবহৃত এসব উপাদানের পরিবর্তে ব্যাগগুলো এমন উপকরণে তৈরি করা হয়েছে, যা ব্যবহারের পর স্বাভাবিকভাবে মাটির সঙ্গে মিশে যেতে পারে। ব্যাগগুলোর মান ও পরিবেশগত বৈশিষ্ট্য নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পৃথকভাবে পরীক্ষা করেছে। প্রাকৃতিকভাবে মাটিতে মিশে যাওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে ব্যাগগুলো। ফেলে দেওয়ার সাত মাসের মধ্যেই এগুলো পুরোপুরি পচে মাটির সঙ্গে মিশে যায়, এমনকি...
নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক

নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক

অর্থনীতি, শিরোনাম
বাংলাদেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি (এমএসএমই) শিল্পের বিকাশে ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন সুবিধা দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)। আইএফসি হলো বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা। ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সল্যুশন (ডব্লিউসিএস) সুবিধা দেওয়া হচ্ছে। এই ঋণের মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেওয়া। ব্র্যাক ব্যাংকের জন্য এটি আইএফসি থেকে ধারাবাহিকভাবে পাওয়া চতুর্থ অর্থায়ন সুবিধা। এই নতুন ঋণসুবিধা ব্র্যাক ব্যাংক ও আইএফসির মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। একই সাথে এটি বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখবে। এই তহবিলের মাধ্যমে ব্র্যাক ব্যাংক মাঝারি মেয়াদে ইউএস ডলারে...
ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থনীতি, শিরোনাম
ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক তাবিথ আউয়াল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সাত্তার সরকার, পরিচালক নাজনীন আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক মোঃ আখতার হোসেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ ব্যাংকের সম্মানীত শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। সভায় ২০২৫ সমাপনী বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত আলোচ্য সূচীসমূহ অনুমোদিত হয়।...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে মার্কিন বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে মার্কিন বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

অর্থনীতি, শিরোনাম
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই বিনিয়োগের সহযাত্রী হতে ইউএস কোম্পানিগুলো আগ্রহী। এ জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আজ বুধবার (১২ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে মার্কিন কোম্পানিগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনের ট্রেড পলিসি, এক্সপোর্ট পলিসি, ডিজিটাল ইকোনমি ও ই-কমার্সসহ বিভিন্ন বিষয় নিয়েও তাদের সাথে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌ...
সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান

সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান

অর্থনীতি, শিরোনাম
গত ১০ আগস্ট ২০২৬ সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানে বৈধ বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানিত করা হয়। ব্যক্তি শ্রেণীতে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরক বা ‘বাই ভলিউম’ ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন মো. রেজাউল করিম, নাজমুল আরেফিন ও মো. ওমর ফারুক সবুজ। আর একই প্রতিষ্ঠান থেকে সর্বাধিকবার রেমিট্যান্স পাঠানোর জন্য ‘বাই ফ্রিকোয়েন্সি’ ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ জামিউল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও আইবিএর অধ্যাপক ড. মেলিতা...
এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

অর্থনীতি, শিরোনাম
দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত ক্যাম্পেইন ‘৮.৮ গ্রেট ৮ সেল’। “মোর ব্র্যান্ডস, মোর ডিলস, মোর টু লাভ” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং দারুণ সব শপিং অভিজ্ঞতা। আগামী ৭ আগস্ট রাত ৮টা থেকে শুরু হয়ে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। গ্রাহকদের জন্য কেনাকাটার সর্বোচ্চ আনন্দ নিশ্চিত করতে ক্যাম্পেইনে থাকছে একাধিক ধামাকা অফার। এর মধ্যে রয়েছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২% পর্যন্ত ছাড়, মেগা ডিলে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় এবং ফ্ল্যাশ সেল ও হট ডিলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়। এছাড়া সাইট-জুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্ধারিত পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধা থাকবে, যা ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইল সহ সকল ক্যা...
বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

অর্থনীতি, শিরোনাম
চলমান বর্ষা মৌসুমে দেশের ১০টি সিটি করপোরেশন এলাকার রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ উদ্যোগের আওতায় ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীর মতো প্রধান নগর এলাকাগুলো রয়েছে। দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে বাংলালিংক বর্ষাকালে জীবিকার তাগিদে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ চালিয়ে যাওয়া নিত্যদিনের কর্মজীবী মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে। রিকশা ও ভ্যানচালকদের মতো অনেকেই প্রবল বৃষ্টির মধ্যেও কাজ করতে বাধ্য হন এবং প্রায়ই পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সবচেয়ে বেশি প্রয়োজন যাঁদের, তাঁদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির মতে, দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে তাদের ভূমিকা শুধু সংযোগসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং প্র...
নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের ইন্স্যুরেন্স সুরক্ষায় বিকেএমইএর সঙ্গে গার্ডিয়ানের অংশীদারিত্ব

নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের ইন্স্যুরেন্স সুরক্ষায় বিকেএমইএর সঙ্গে গার্ডিয়ানের অংশীদারিত্ব

অর্থনীতি, শিরোনাম
দেশের নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের জন্য ইন্স্যুরেন্স সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সঙ্গে আজ বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ উদ্যোগের আওতায় বিকেএমইএর সদস্য কারখানার কর্মীরা বছরে মাত্র ২৫০ টাকা প্রিমিয়াম জমা দিয়ে গার্ডিয়ানের সমন্বিত ইন্স্যুরেন্স সেবা গ্রহণ করতে পারবেন। এতে লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার পাশাপাশি থাকছে ২৪/৭ টেলিমেডিসিন সেবা এবং ৫০০ এর বেশি হাসপাতালে ডিসকাউন্ট সুবিধা পাবেন, যা কর্মী ও কর্মকর্তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও গ্রহণ করতে পারবেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল...