Friday, October 23সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: October 23, 2026

ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশের অর্জন: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণে নানা উদ্যোগ

ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশের অর্জন: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণে নানা উদ্যোগ

বিনোদন, শিরোনাম
বাংলা গানের অন্যতম প্রধান স্রষ্টা গীতিকবিদের অধিকার, মর্যাদা, স্বীকৃতি ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে গীতিকবি সংঘ বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকে গত ছয় বছরে কপিরাইট আইন সংশোধনের দাবি, রয়্যালটি আদায়ে উদ্যোগ, গীতিকবিদের সৃষ্টিকর্ম সংরক্ষণ, সম্মাননা প্রদান, চিকিৎসা সহায়তা এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছে সংগঠনটি। সম্প্রতি গীতিকবি সংঘ বাংলাদেশের কার্যক্রম ও অর্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠার পর সংগঠনটির বিগত ছয় বছরের কর্মকাণ্ড তুলে ধরেছেন সংঘের সাংগঠনিক সম্পাদক গীতিকবি সিরাজুম মুনির। ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি সংগঠনটির প্রতিষ্ঠাকাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন উদ্যোগ, অর্জন ও কার্যক্রমের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি উল্লেখ করেন, গীতিকবি সংঘ বাংলাদেশের ছয় বছরের কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরতে গেলে ‘সংঘজন...