জাতীয় তামাকমুক্ত দিবসে ই-সিগারেট ও সকল উদীয়মান নিকোটিন পণ্য নিষিদ্ধে ৩৫টি সংগঠনের সম্মিলিত আহ্বান
'জাতীয় তামাকমুক্ত দিবস'-২০২৬ উপলক্ষে ই-সিগারেট/ভ্যাপ, নিকোটিন পাউচ এবং হিটেড টোব্যাকো প্রোডাক্ট (HTP) নিষিদ্ধের আহবান জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এবং তামাক নিয়ন্ত্রণে কার্যরত ৩৫টি সংগঠনের প্রতিনিধিবৃন্দ সম্মিলিতভাবে একটি অবস্থান কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করে। কর্মসূচি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষায় ই-সিগারেট/ভ্যাপ, নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো প্রোডাক্টের উৎপাদন, আমদানি, রপ্তানি, মজুত, বিক্রয়, বিপণন, বিতরণ ও ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। এছাড়াও সভা থেকে তামাক নিয়ন্ত্রণে বর্তমান ক্ষমতাসীন দলের (বিএনপি) বিগত দিনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ই-সিগারেট ও সকল প্রকার উদীয়মান নিকোটিন পণ্য নিষিদ্ধের আহবান জানানো হয়।
আজ ৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৯টায় ধানমন্ডি সাত মসজিদ সড়কস্থ আবাহন...
