চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের
ফুডপান্ডার কমিশন, বিভিন্ন চার্জ ও ব্যবসায়িক নীতিমালা নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে ফুডপান্ডা সেবা বন্ধ রাখার কর্মসূচি আরও কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, চট্টগ্রাম মহানগর।
সংগঠনের এক জরুরি ঘোষণায় বলা হয়েছে, রেস্তোরাঁ ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ৬ অক্টোবর থেকে ফুডপান্ডার কার্যক্রম বন্ধ রাখার সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোকে Foodpanda Tab বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সমিতি জানিয়েছে, ফুডপান্ডা কর্তৃপক্ষের কাছে রেস্তোরাঁ মালিকদের কমিশন ও বিভিন্ন চার্জসংক্রান্ত দাবিগুলো লিখিতভাবে উপস্থাপন করা হয়েছে। কর্তৃপক্ষ দাবিগুলো ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করে ১৫ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে।
সমিতির অভিযোগ, কর্মসূচির সিদ্ধান্ত জানানোর পরও চট্টগ্রামের কিছু রেস্তোরাঁ Foodpanda Tab চ...
