Thursday, October 29সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: October 29, 2026

বিশ্ব নগর দিবস ২০২৬: সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

বিশ্ব নগর দিবস ২০২৬: সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

এনজিও সংবাদ, শিরোনাম
আবাসনকে শুধু মাথা গোঁজার জায়গা হিসেবে দেখলে হবে না; নিরাপদ পানি, স্যানিটেশন, গণপরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সবুজ ও উন্মুক্ত স্থানসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করেই একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে হবে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারি উদ্যোগ, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং কার্যকর নীতি প্রয়োজন। একই সঙ্গে জলাধার, সবুজ ও উন্মুক্ত স্থান সংরক্ষণ, নিরাপদ চলাচল এবং নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করে পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিত করতে হবে।  আজ সকাল ১১.০০ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক আয়োজিত "বাসযোগ্য নগরী নিশ্চিতে সবার জন্য মানসম্মত আবাসন" শীর্ষক লাইভ টকশো-তে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী'র সভাপতিত্বে এবং সহকারি প্রকল্প কর্মকর্তা মো: মিঠুনের সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন ইন্সটিটিউট ফর প্ল্যানিং ...