সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ। এ আইনের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার রাজধানীর সদরঘাট এলাকায় একটি ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ সাইফুন্নাহার মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান চলাকালে সদরঘাট টার্মিনাল ও আশপাশের এলাকায় তদারকি করা হয়। এ সময় সদরঘাট টার্মিনালে ধূমপানের দায়ে মোহাম্মদ আবির নামে এক ব্যক্তিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ -এর ধারা ৪ অনুযায়ী ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া আইন অনুযায়ী প্রতিটি পাবলিক পরিবহনে দৃশ্যমান স্থানে 'নো স্মোকিং' সাইনেজ প্রদর্শন বাধ্যতামূলক। মনিটরিংকালে ময়ূর-৭ এবং এমভি সুরভি লঞ্চে কোনো...
