Saturday, September 19সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: July 26, 2026

প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিরোনাম, সারাদেশ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন, কার্যকর মনিটরিং এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি নিজেই প্রায় দুই ঘণ্টা করে মোট ছয় ঘন্টার টানা তিনটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে প্রাথমিক শিক্ষার ভবিষ্যৎ রূপকল্প, প্রশাসনিক সংস্কার এবং শেখার মানোন্নয়নের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। আজ ২৬ জুলাই,২০২৬ সিলেট পিটিআইয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সিলেট আয়োজিত “বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা,মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা “শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণ সেশনে প্রতিমন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো প্রতিটি বিদ্যালয়কে শতভাগ কার্যকর শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত ...
মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয়, শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি। সভায় ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নের প্রয়োজনীয়তা, কর্মপরিকল্পনা এবং এ উদ্যোগ সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় জানানো হয়, ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।...
জুলাই যোদ্ধাদের সম্মানে স্মরণসভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন

জুলাই যোদ্ধাদের সম্মানে স্মরণসভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন

জাতীয়, শিরোনাম
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে। ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা ও ৭৫ এ সিপাহী বিপ্লবের পর যে মানুষটিকে জনতা খুঁজে এনে ক্ষমতার আসনে বসিয়েছিলেন, তিনি বিএনপি'র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এছাড়া, ১৯৯০ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানের পরও এ দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। আজ ২৬ জুলাই ২০২৬ রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (জেটেব) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মরণে এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মানে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস...