Sunday, September 6সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: September 6, 2026

ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত

ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত

শিক্ষা, শিরোনাম
ড্যাফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউটের (ডিটিআই) শিক্ষার্থীদের একাডেমিক অর্জন ও সাফল্য উদযাপনে অনুষ্ঠিত হয়েছে ‘ড্যাফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউটে গ্র্যাজুয়েশন উদযাপন ২০২৬’। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ড্যাফোডিল প্লাজার৭১ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) চেয়ারম্যান ইঞ্জিনয়িার মোঃ রুহুল আমিন, পরীক্ষা নিয়ন্ত্রক ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ ও ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। ড্যাফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউটের (ডিটিআই) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক ( শিল্পখাত ও প্রশিক্ষণ সমন্বয়) ইঞ্জিনিয়ার মোঃ আলাউদ্দিন ও ড্যাফোডি...
ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালিত

ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালিত

জাতীয়, শিরোনাম
“নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালিত হয়েছে। নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। ডিএসসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণের নেতৃত্বে ৭৫টি ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়েছে। ​উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করতে ডিএসসিসি এলাকায় প্রতি মাসের প্রথম শনিবার "ক্লিনিং ডে" হিসেবে পালন করা হচ্ছে। ​এ কর্মসূচির আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, শপিং কমপ্লেক্স ও নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফ...
চিত্রশিল্পী রেজাউন নবীর পরিচালনায় ঢাকায় দিনব্যাপী চিত্রকর্মশালা অনুষ্ঠিত

চিত্রশিল্পী রেজাউন নবীর পরিচালনায় ঢাকায় দিনব্যাপী চিত্রকর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম, শিরোনাম
চিত্রশিল্পী রেজাউন নবীর পরিচালনায় ৫ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত "ভূমি গ্যালারি"-তে (বাড়ি-৬/৪, ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা) এক্রেলিক রঙের বিবিধ ব্যবহার ও কলাকৌশল বিষয়ক দিনব্যাপী একটি চিত্রকর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ২৫ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। কর্মশালাটি আয়োজন করে "বিভাব, ফোরাম ফর আর্টস"। উল্লেখ্য, শিল্পী রেজাউন নবী বর্তমান সময়ের একজন প্রথিতযশা চিত্রশিল্পী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মাস্টার্স ডিগ্রি এবং নেদারল্যান্ডস থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ইতিমধ্যে তিনি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। গুণী এই শিল্পী দেশে ও বিদেশে দশটি একক চিত্র প্রদর্শনী করেছেন। তিনি পোল্যান্ডে মাসব্যাপী রেসিডেন্সি প্রোগ্রামে চিত্রকলা গবেষণার কাজে নিয়োজিত ছিলেন। পোল্যান্ডের ওয়ারশ-তে অবস্থিত এশিয়া প্যাসিফিক মিউজিয়ামে তাঁর এ...