Sunday, September 6সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

চিত্রশিল্পী রেজাউন নবীর পরিচালনায় ঢাকায় দিনব্যাপী চিত্রকর্মশালা অনুষ্ঠিত

চিত্রশিল্পী রেজাউন নবীর পরিচালনায় ৫ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত “ভূমি গ্যালারি”-তে (বাড়ি-৬/৪, ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা) এক্রেলিক রঙের বিবিধ ব্যবহার ও কলাকৌশল বিষয়ক দিনব্যাপী একটি চিত্রকর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ২৫ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। কর্মশালাটি আয়োজন করে “বিভাব, ফোরাম ফর আর্টস”।

উল্লেখ্য, শিল্পী রেজাউন নবী বর্তমান সময়ের একজন প্রথিতযশা চিত্রশিল্পী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মাস্টার্স ডিগ্রি এবং নেদারল্যান্ডস থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ইতিমধ্যে তিনি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। গুণী এই শিল্পী দেশে ও বিদেশে দশটি একক চিত্র প্রদর্শনী করেছেন। তিনি পোল্যান্ডে মাসব্যাপী রেসিডেন্সি প্রোগ্রামে চিত্রকলা গবেষণার কাজে নিয়োজিত ছিলেন। পোল্যান্ডের ওয়ারশ-তে অবস্থিত এশিয়া প্যাসিফিক মিউজিয়ামে তাঁর একটি চিত্রকর্ম স্থায়ী প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে।

শিল্পীর বিভিন্ন কাজের মধ্যে বিমূর্ত (অ্যাবস্ট্রাক্ট) এক্রেলিক মাধ্যম ও জলরং মাধ্যমের কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া তিনি শিশুদের জন্য রচিত অসংখ্য বইয়ের ইলাস্ট্রেশন ও অলংকরণ করেছেন।