Friday, September 11সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: September 11, 2026

কৃষির অগ্রগতি ও খাদ্য নিরাপত্তায় কাজ করার প্রত্যয় উত্তরার কৃষিবিদদের

কৃষির অগ্রগতি ও খাদ্য নিরাপত্তায় কাজ করার প্রত্যয় উত্তরার কৃষিবিদদের

জাতীয়, শিরোনাম
কৃষির অগ্রগতি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উত্তরায় বসবাসরত কৃষিবিদরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি রেস্তোরাঁয় উত্তরা কৃষিবিদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সুপ্রভাত ও নাস্তার মিলনমেলা’ অনুষ্ঠানে কৃষিবিদরা এ প্রত্যয় ব্যক্ত করেন। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে উত্তরায় বসবাসরত প্রায় তিন শতাধিক কৃষিবিদ অংশগ্রহণ করেন। উত্তরা কৃষিবিদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সুপ্রিম সিড-এর স্বত্বাধিকারী কৃষিবিদ মো. মাসুমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ ড. আবুল হোসেনের সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাধীনতা পদকপ্রাপ্ত কৃষিবিজ্ঞানী ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আব্দুল বাকী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (...