Saturday, September 5সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: September 3, 2026

মহানায়ক বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে

মহানায়ক বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে

বিনোদন, শিরোনাম
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা আগামীকাল ৪ সেপ্টেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে আজ ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম, জাভেদ ইকবাল এর নিকট হস্তান্তর করেছেন তাঁর স্ত্রী ডেইজি আহমেদ ও মেয়ে তিলোত্তমা । দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্মারক হিসেবে এসব পুরস্কার জাতীয় সম্পদ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্দেশ্যেই পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর ৪ সেপ্টেম্বর বুলবুল আহমেদের জন্মদিনকে ঘিরে পরিবার ও তাঁর অনুরাগীদের নানা আয়োজন থাকে। তবে এ বছর বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও, তাঁর দীর্ঘ শিল্পী জীবনের অর্জন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর মিউজিয়ামে ভবিষ্যৎ সংরক্ষণের জন্য দান করেছেন। চলচ্চিত্র অনুরাগী দর্শকদের দেখা ও স্মৃতি ধরে রাখার মধ্য দিয়ে দি...