Saturday, October 17সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Month: September 2026

৮ম বারের মতো মেটলাইফ এর সাথে চুক্তি নবায়ন করলো এনআরবি ব্যাংক

৮ম বারের মতো মেটলাইফ এর সাথে চুক্তি নবায়ন করলো এনআরবি ব্যাংক

অর্থনীতি, শিরোনাম
ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মত চুক্তি নবায়ন করেছে এনআরবি ব্যাংক পিএলসি। এ চুক্তির ফলে ব্যাংকের মনোনীত পলিসির শর্ত সাপেক্ষে, ক্রেডিট কার্ড গ্রাহকদের মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে বীমা সুবিধা পাওয়া যাবে; পাশাপাশি, হাসপাতালে ভর্তি হলে প্রতিবারের জন্য ইন-হসপিটাল ক্যাশ বেনিফিটও পাবেন যা তাদের চিকিৎসা ও সুস্থ হয়ে উঠার সময়টাতে ব্যয় সামলে উঠতে সহায়তা করবে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। এ প্রসঙ্গে এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, “আমাদের গ্রাহকেরা এমন ব্যাংকিং সেবা প্রত্যাশা ...
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬ উদযাপন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬ উদযাপন

এনজিও সংবাদ, শিরোনাম
ঢাকা শহরে ক্রমবর্ধমান যানজট ও দূষণ রাজধানীবাসীর জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নগরবাসীর জন্য পর্যাপ্ত উন্মুক্ত স্থান ও খেলার মাঠের অভাব। সড়ক আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণপরিসর। ব্যক্তিগত গাড়ির আধিক্যের কারণে সড়কে মানুষের অধিকার ক্রমেই কমে আসছে। কম ব্যস্ত সড়কগুলোতে দিনের একটি নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ রেখে শিশুদের খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা তৈরি করা গেলে এর মাধ্যমে সামাজিকীকরণের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ বিবেচনায় ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং মোহাম্মদী হাউজিং সোসাইটি'র সম্মিলিত উদ্যোগে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর মোহাম্মদী হাউজিং সোসাইটির ২ নং সড়কে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে দেশীয় নানা খেলা যেমন বি...
অ্যাভেঞ্জার্স ধামাকার সঙ্গে জেসন স্ট্যাথামের মিউটিনি

অ্যাভেঞ্জার্স ধামাকার সঙ্গে জেসন স্ট্যাথামের মিউটিনি

বিনোদন, শিরোনাম
বহুল কাঙ্খিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পাবে ডিসেম্বরে। ভক্তরা যখন সেই অপেক্ষার প্রহর গুনছেন তখন আরেক ধামাকা নিয়ে এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পর্দায় ফিরিয়ে আনছে আবার। তবে ঠিক পুরনো সিনেমাটিই নয়, তার সঙ্গে থাকছে নতুন সংযোজন। আর এখানেই লুকিয়ে আছে রহস্য। যে রহস্য উন্মোচন করার জন্য ২৫ সেপ্টেম্বর পর্দায় আসছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’। সারাবিশে^র সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। সেই সাথে থাকছে জেসন স্ট্যাথাম ভক্তদের জন্য নতুন উপহার। জনপ্রিয় এই হলিউড তারকার নতুন সিনেমা ‘মিউটিনি’ স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে ২৫ সেপ্টেম্বর থেকে। অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর: অ্যাভেঞ্জার্স ভক্তদের দরজায় কড়া নাড়ছে দারুণ খবর। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র মূল প্রেক্ষাপট সহজে বুঝতে দর্শকদে...
একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেতুবন্ধনে টেকসই জাতীয় উন্নয়নের লক্ষ্য সরকারের: ইউজিসি সদস্য ড. মামুন

একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেতুবন্ধনে টেকসই জাতীয় উন্নয়নের লক্ষ্য সরকারের: ইউজিসি সদস্য ড. মামুন

জাতীয়, শিরোনাম
একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনকে অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করে জাতীয় উন্নয়নের লক্ষ্য অর্জনে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইউজিসি-একাডেমিয়া কোলাবোরেশন: বর্তমান সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে মূল বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্প খাতের প্রয়োজনের সঙ্গে যুক্ত করা গেলে নতুন প্রযুক্তি, পণ্য ও সেবা উদ্ভাবনের পাশাপাশি সেগুলোর বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি হবে। যৌথ গবেষণা, শিল্পের অর্থায়নে গবেষণা, যৌথ গবেষণাগার এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে উদ্ভাবনকে আরও প্রয়ো...
ভাড়াটিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ

ভাড়াটিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ

Uncategorized
রাজধানীর মহাখালী এলাকায় নিজের ফ্ল্যাটের ভাড়াটিয়ার বিরুদ্ধে দীর্ঘদিনের ভাড়া বকেয়া, বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির অভিযোগ তুলেছেন রোজি খন্দকার নামে এক নারী। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রোজি খন্দকার। তিনি প্রয়াত মঞ্জুরুল আলমের স্ত্রী। রোজি খন্দকারের অভিযোগ, তার ফ্ল্যাটের ভাড়াটিয়া হুমায়ুন কবীর ও তার স্ত্রী নুরুন্নাহার দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতারণা করে আসছেন। তার স্বামীর মৃত্যুর পর ওই দম্পতি বিভিন্নভাবে তাকে প্রভাবিত করে সন্তানদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, প্রায় আড়াই বছর ধরে তারা তার ফ্ল্যাটের ভাড়া পরিশোধ করে...
বিনোদনের নামে সিনেমায় তামাকের প্রচারণা বন্ধের আহ্বান

বিনোদনের নামে সিনেমায় তামাকের প্রচারণা বন্ধের আহ্বান

Uncategorized, এনজিও সংবাদ
তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে নাটক, সিনেমা, ওটিটি-তে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন এবং প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। কিন্তু, ২০২৬ সালের ১২টি সিনেমায় ৭৫১টি ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য প্রদর্শন করা হয়েছে, তন্মধ্যে ৬টি সিনেমায় কৌশলে তামাক পণ্যের ব্রান্ড দেখানো হয়েছে, যা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০০৫ এর সুষ্পষ্ট লঙ্ঘণ। ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মানস’ আয়োজিত “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন বাস্তবায়নে করণীয় : প্রেক্ষিত নাটক, চলচ্চিত্র, ওটিটি প্ল্যাটফর্ম” শীর্ষক গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় উক্ত তথ্য তুলে ধরা হয়। সভায় বক্তারা বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর বাস্তবায়ন এবং ওটিটিসহ ইমার্জিং মিডিয়ার জন্য আলাদা গাইডলাইন প্রণয়ন এবং সার্টিফিকেশন কর্তৃপক্ষ, গণমাধ্যম ও সংশ্লিষ্টদে...
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

জাতীয়, শিরোনাম
জনগণের সম্পদের অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান। তাই প্রতিটি উন্নয়ন প্রকল্পে দায়িত্বশীলতা, সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আজ ১৯ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মন্ত্রী বলেন, শুধু কাগজে-কলমে পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, এর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের সম্পদ সীমিত হওয়ায় প্রয়োজন ও সক্ষমতার মধ্যে সমন্বয় করে কম ব্যয়ে সর্বোচ্চ ফল অর্জন করতে হবে। জনগণের সেবা এবং মাঠপর্যা...
২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম

২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম

জাতীয়, শিরোনাম
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ সম্পন্ন করে সড়কটি জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রকল্পের ভূমি অধিগ্রহণ, নির্মাণকাজসহ সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আজ ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সড়ক ও সেতু মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। এই মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। গত ছয় মাসে প্রয়োজনীয় উদ্যোগের ফলে প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশে পৌঁছেছে। আগ...
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

শিরোনাম, স্বাস্থ্য
‘ভয় নয়, সচেতনতা। বিলম্ব নয়, সময়মতো চিকিৎসা’ এই শ্লোগান নিয়ে প্যাডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ এর উদ্যোগে শিশু ক্যান্সার সচেতনতায় আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে বর্ণাঢ্য র‌্যালি ও ঢাকার জাতাীয় প্রেসক্লাবে মানববন্ধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শিশু ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক সতর্কতামূলক লক্ষণ সম্পর্কে অভিভাবকদের অবহিত করা এবং সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে এ সকল কর্মসূচী পালন করা হয়। বিশ্বব্যাপী প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও’কিশোর-কিশোরী ক্যান্সারে আক্রান্ত হয়। বাংলাদেশেও শিশু ক্যান্সার একট গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে যথাযথ চিকিৎসা শুরু করা গেলে অনেক শিশুর সুস্থ হয়ে ওঠার সুযোগ থাকে। কিন্তু সচেতনতার অভাব, রোগ নির্ণয়ে বিলম্ব এবং চিকিৎসাসে...
নতুন নিকোটিন পণ্যে তরুণদের আকৃষ্ট করছে কোম্পানিগুলো, নিষিদ্ধের দাবি

নতুন নিকোটিন পণ্যে তরুণদের আকৃষ্ট করছে কোম্পানিগুলো, নিষিদ্ধের দাবি

এনজিও সংবাদ, শিরোনাম
তরুণদেরকে নিকোটিনে আকৃষ্ট করতে বিভিন্ন রং, ডিজাইন ও ফ্লেভারের ই-সিগারেট বাজারে আনছে কোম্পানিগুলো। সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকোসহ বিভিন্ন ইমার্জিং তামাকপণ্যকে বৈধতা দেয়ার ফলে তরুণ প্রজন্মের মধ্যে এসকল পণ্যের ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১ টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত 'নতুন ও চকচকে মোড়কে পুরোনো বিষ; মূল টার্গেট তরুণ প্রজন্ম' শীর্ষক একটি অনলাইন সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তামাক নিয়ন্ত্রণকর্মী, বেসরকারি সংগঠন ও তরুণ প্রজন্মের প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ সম্মিলিতভাবে জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ই-সিগারেট, নিকোটিন পাউচসহ সকল ইমার্জিং তামাকপণ্যকে নিষিদ্ধের দাবি জানান। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর কমিউনিকেশন অফিসার শ...