Thursday, August 13সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা আজ ১২ আগস্ট ২০২৬ইং তারিখে শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও কল্যাণ সমিতির উপদেষ্টা ডা. মোহাম্মদ আল মামুন। সভাপতিত্ব করেন প্রস্থোডনটিক্স বিভাগের শিক্ষক ও উপ-রেজিস্ট্রার আইন এবং কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও উপ-পরিচালক (জনসংযোগ-অতি.দা.) ডা. সাইফুল আজম রঞ্জু।

সাধারণ সভায় ল্যাবরেটরী মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এস এম নওরোজ, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন)-এর পিএস উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবীর, সেকশন অফিসার এইচ এম ফিরোজ, জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার প্রমুখসহ বিএমইউতে কর্মরত বৃহত্তর বরিশাল বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, বিএমইউর এর বরিশাল বিভাগের কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। বক্তারা নিজেদের মধ্যে সোহার্দ্য, সম্প্রীতি বজায় রাখা, একতা ধরে রাখা ও কল্যাণকর কাজের উপর গুরুত্বারোপ করার সাথে সাথে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালনের মাধ্যমে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় এবং উন্নয়নের ক্ষেত্রে বিএমইউকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন। সাধারণ সভার শুরুতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা ও প্রাধান অতিথিকে ফুলের তোরা দিয়ে স্বশ্রদ্ধেয় সম্মান ও সুভেচ্ছা জ্ঞাপন করেন। এর পরে সদ্য অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত অধ্যাপক ডাঃ আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম ফুল দিয়ে বরন করেন।