Saturday, May 30সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

পবিত্র ঈদ উল আযহার ছুটির মাঝে বিএমইউর বহির্বিভাগে সাত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান

পবিত্র ঈদ উল আযহার ছুটির মাঝে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর বহির্বিভাগ-১ এবং বহির্বিভাগ-২ এ গত ২৭ মে বুধবার এবং আজ ৩০ মে ২০২৬ইং তারিখ শনিবার সম্মানিত চিকিৎসকবৃন্দ সাত শতাধিক (৭১৯) রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এরমধ্যে আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ-১ এ তিন শত আটচল্লিশ জন এবং বহির্বিভাগ-২ এ একশত তিয়াত্তর জনসহ মোট পাঁচ শত একুশ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

গত বুধবারের মতো আজ শনিবারও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। এসময় বিএমইউর সম্মানিত পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, সহকারী পরিচালক মোঃ মাহবুবুল হক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া পবিত্র ঈদ উল আযহার ছুটির মাঝে প্রতিদিনই ইনডোর ও জরুরি বিভাগসমূহ খোলা রয়েছে।

পবিত্র ঈদুল আযহা ছুটি শেষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আগামী ১ জুন সোমবার সম্পূর্ণভাবে খুলবে এবং ওইদিন ১ জুন ২০২৬ইং তারিখ সোমবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হবে।