Monday, June 1সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ২০২৬ আজ সোমবার ১ জুন ২০২৬ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্যগণ, রেজিস্ট্রার, ডিনবৃন্দসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত সকল শিক্ষক; সকাল ৯টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত সকল চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্টগণ, ছাত্রছাত্রী এবং সকাল ১০টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত সকল পর্যায়ের কর্মচারীদের সাথে বি ব্লকের শহীদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন।

সৌহার্দ্য, সম্প্রীতির এই সুন্দর আয়োজনে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম সিদ্দিক, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ মনির হোসেন খান, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, ড্যাবের বিএমইউ শাখার সভাপতি ও বিএমইউর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, সিনিয়র সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, উপ-রেজিস্ট্রার আইন সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, সহকারী প্রক্টর ডা. কে এম রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর ডা. মোঃ আশরাফুল ইসলাম, সহকারী প্রক্টর ডা. রিফাত রহমান, অর্থোপেডিক সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ আলী নূর প্রমুখ উপস্থিত থেকে সম্মানিত শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টসহ কর্মচারীবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী উপস্থিত সকলকে পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনমিলনী অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনমিলনী অনুষ্ঠান একটি ভালো ও সুন্দর উদ্যোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই ঈদের পরে একসাথে মিলিত হয়ে কুশল ও শুভেচ্ছা বিনিময় করি। তবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা সেবার পেশার সাথে যুক্ত। ঈদের ছুটির মাঝেও দুই দিন বহির্বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম চালু ছিল। এর সাথে ইনডোর ও জরুরি বিভাগের চিকিৎসাসেবাও চালু ছিল। ঈদের ছুটিতে স্বাভাবিকভাবে কাজকর্মে যে একটু শ্লথ গতি এসেছে তা দূর করে পুনরায় দক্ষতা ও গতিশীলতার সাথে চিকিৎসাসেবা, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের কাজে নিয়োজিত হতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএমইউ এর অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ বদরুল হুদা, অতিরক্তি পরীক্ষা নিয়ন্ত্রক কামরুন নাহার, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, মিডিয়া সেলে কর্মরত কর্মকর্তা শামীম আহম্মদ, অডিট অফিসার সুমাইয়া সরকার স্বর্ণা, প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ ইসবাহুর রহমান, পিএটু রেজিস্ট্রার সৈয়দ তাহিয়াতুর রহমান (সুজন) প্রমুখ ।

এদিকে আজ সোমবার ১ জুন ২০২৬ইং তারিখে প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ, বিভাগসমূহ, হাসপাতাল সম্পূর্ণভাবে খুলেছে।

এদিকে পবিত্র ঈদ উল আযহা ২০২৬-এর ঈদের জামাত ঈদের দিন ২৮ মে বৃহস্পতিবার সকাল ৭টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ-এর পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা আব্দুল আহাদ। পবিত্র ঈদ জামাতে সালাত আদায়ের জন্য মাননীয় উপাচার্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

ঈদের দিন সকল রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়।

এদিকে পবিত্র ঈদ উল আযহার ছুটির মাঝে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর বহির্বিভাগ-১ এবং বহির্বিভাগ-২ এ গত ২৭ মে বুধবার এবং গত ৩০ মে ২০২৬ইং তারিখ শনিবার সম্মানিত চিকিৎসকবৃন্দ সাত শতাধিক (৭১৯) রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। বুধবার ও শনিবার চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, সম্মানিত পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান প্রমুখ।