আপনাদের ভালোবাসা, আস্থা আর পাশে থাকার এই পথচলায় আজ আমরা পা রাখলাম পঞ্চম বছরে।
২০২১ সালের ৫ জুলাই, সাহসী, তথ্যনির্ভর আর নিরপেক্ষ সাংবাদিকতার একটা স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল দ্য স্টেটমেন্ট২৪। এই পাঁচটা বছরে আমরা চেষ্টা করে গেছি একটা জিনিসেই অবিচল থাকতে—প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের-বিদেশের খবর, সত্য আর গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দিতে, ঠিক সময়ে।
সত্যি বলতে, আপনারা পাশে আছেন বলেই আমরা সাহস পাই নতুন কিছু করার, সত্যটা বলার, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরার। এই বিশ্বাসটাই আমাদের এগিয়ে নিয়ে যায়।
আগামী দিনগুলোতেও চলুন একসাথে হাঁটি, সত্যের পথে।