
পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি’র সাথে আজ ১১ আগস্ট, ২০২৬ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen সাক্ষাৎকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। চীনের সাথে বাংলাদেশের সুদৃঢ সম্পর্ক বিরাজমান। দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান তিনি।
Yao Wen বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। পানিসম্পদ ব্যবস্থাপনা, বন্যা, খরা, জলবদ্ধতার এবং নদী ভাঙ্গন রোধে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন।
এছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কুশল বিনিময় করেন উভয়ে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে এম শাহাবুদ্দিন এবং চায়না অ্যাম্বাসির কমার্শিয়াল কাউন্সেলর Song Yang এসময় উপস্থিত ছিলেন।
