ই-সিগারেট নিষিদ্ধে হাইকোর্টের রুল
দেশে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ই-সিগারেট নিষিদ্ধ ও সংশ্লিষ্ট পণ্যসমূহ বাজার হতে কেনো অপসারণ করা হবে না – এই মর্মে সাইফুদ্দিন আহমেদ, এ. কে. এম. মাসুদ এবং হেলাল আহমেদ মহামান্য হাইকোর্টে রীট (রিট পিটিশন নং – ৭৭২১/২০২৬) দায়ের করেছন। রিটকারী ব্যক্তিরা দীর্ঘদিন তামাক নিযন্ত্রণে কাজ করে আসছে।
বিগত সোমবার (২৯ জুন, ২০২৬) মহামান্য হাইকোর্ট এর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং ব্যারিস্টার নিশাত মাহমুদ। শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট নিম্নরূপে রুল জারি করেন -
"কেন সব ধরনের ই-সিগারেট (যেমন: ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS), ইলেকট্রনিক নন-নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENNDS), হিটেড টোব্যাকো প্রোডাক্ট (HTP) এবং এগুলোর বিভিন্ন উপাদান বা অংশ (যেমন – ই-সিগারেট, ভ্যাপ/ভেপিং...